রাবির ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে আজ থেকে

১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২৪ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১১:০২ AM
রাবির ভর্তি পরীক্ষা

রাবির ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের (সম্মান) ভর্তি পরীক্ষার জন্য আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন ভর্তিচ্ছুরা। আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রবেশপত্র সংগ্রহ করা যাবে। ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, এবার ভর্তি পরীক্ষার জন্য চূড়ান্ত আবেদন জমা পড়েছে ১ লাখ ৮৫ হাজার ৫০০টি। সে হিসেবে আসনপ্রতি আবেদনের সংখ্যা প্রায় ৪৭টি। মোট আসন তিন হাজার ৯৮৪টি। এর মধ্যে ‘এ’ ইউনিটে ১ হাজার ৮৭২টি আসন রয়েছে। এ ছাড়া ‘বি’ ইউনিটে ৫১৫টি ও ‘সি’ ইউনিটে আসন রয়েছে ১ হাজার ৫৯৭টি। আসনপ্রতি সবচেয়ে বেশি আবেদন পড়েছে ‘বি’ ইউনিটে। আবেদনের সময়সীমা শেষ হয়েছে গত ১১ ফেব্রুয়ারি রাত ১২টায়।

গত ২৬ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি প্রথম দফার আবেদন পূর্ণ না হওয়া সাপেক্ষে দ্বিতীয় দফায় ১ থেকে ৩ ফেব্রুয়ারি, তৃতীয় দফায় ৬ থেকে ৭ ফেব্রুয়ারি এবং চতুর্থ দফায় ১০ ও ১১ ফেব্রুয়ারি পর্যন্ত চূড়ান্ত আবেদনের সুযোগ পান ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা। ‘এ’ ইউনিটে (মানবিক বিভাগ) চূড়ান্ত আবেদন জমা পড়েছে ৭৪ হাজার ৭০০টি, আসনপ্রতি আবেদন ৪০টি। 

আরো পড়ুন: রাবি ভর্তি পরীক্ষার শিফটভিত্তিক রোল প্রকাশ

এ ছাড়া ‘বি’ ইউনিটে (বাণিজ্য বিভাগ) ৩৪ হাজার ৫০০টি, আসনপ্রতি আবেদনে পড়েছে ৬৭টি। আর ‘সি’ ইউনিটে (বিজ্ঞান বিভাগ) ৭৬ হাজার ৩০০টি, আসনপ্রতি ৪৮টি আবেদন পড়েছে। আজ দুপুর ১২টা পর্যন্ত টাকা জমা দেওয়ার সুযোগ আছে। সে কারণে এ সংখ্যা কিছুটা বাড়তে পারে। 
প্রসঙ্গত, আগামী ৫ মার্চ ‘সি’ ইউনিট, ৬ মার্চ ‘এ’ ইউনিট এবং ৭ মার্চ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত বছরের ন্যায় এ বছরও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ থাকছে। এবারের ভর্তি পরীক্ষায় গত বছরের মতো ৮০টি বহুনির্বাচনী প্রশ্নের মান হবে ১০০ নম্বর। ১ ঘন্টা সময়সীমায় অনুষ্ঠিত প্রতিটি বহুনির্বাচনি প্রশ্নের মান হবে ১.২৫। ভর্তি পরীক্ষা তিনটি ইউনিটে অনুষ্ঠিত হবে।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence