‘সেলফি জটিলতা’ কাটিয়ে একদিন পর গুচ্ছের ভর্তি আবেদন শুরু

১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২১ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ০৯:৫১ AM
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের জিএসটি গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় সেলফি ছবি আপলোড দিতে গিয়ে জটিলতায় পড়ছিলেন কিছু শিক্ষার্থী। এ নিয়ে অনেক ভর্তিচ্ছু অভিযোগ জানিয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে একদিনেরও বেশি সময় বন্ধ থাকার পর ফের ভর্তি আবেদন শুরু হয়েছে।

ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা গেছে, ওয়েবসাইটে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও সমস্যার সমাধানের পর বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাতে ফের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এর আগে সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার পর শুরু হয়েছে এ আবেদন প্রক্রিয়া। 

এ বিষয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহবায়ক এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সেলফি নিয়ে সমস্যার বিষয়টি জানার পর আবেদন প্রক্রিয়া বন্ধ রাখা হয়। এরপর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে আবার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

তিনি বলেন, আবেদন করতে গিয়ে কেউ সমস্যায় পড়লেও উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। পরেও সংশোধনের সুযোগ থাকবে। আবেদন চলাকালীন সংশোধনের সুযোগ দেওয়া হবে। অনলাইনে আবেদনপত্র গ্রহণ চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত।

এর আগে ২৪ বিশ্ববিদ্যালয়ের আবেদনে ‘সেলফি’ জটিলতায় অনেক ভর্তিচ্ছু শিরোনামে দ্যা ডেইলি ক্যাম্পাসে একটি খবর প্রকাশ করা হয়। এতে কয়েকজন ভর্তিচ্ছু শিক্ষার্থী জানান, তারা সেলফি ছবি আপলোডের অপশনটি পাচ্ছেন না। আবেদন প্রক্রিয়া শেষ করে পেমেন্ট করেছেন। কিন্তু সেলফি অপশন আসেনি।

এরপরই কারিগরী জটিলতার কারণে মঙ্গলবার রাত থেকে সাড়ে ২৯ ঘণ্টা এ কার্যক্রম বন্ধ থাকবে বলে ঘোষণা দেওয়া হয়। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর আবেদন সংশ্লিষ্ট ওয়েবসাইটের এক নোটিশে জানানো হয়েছে, ‘সার্ভারের কারিগরি রক্ষণাবেক্ষণের জন্য গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার অনলাইন আবেদন প্রক্রিয়া ১৪ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২টা থেকে ১৫ ফেব্রুয়ারি ভোর ৬টা পর্যন্ত বন্ধ থাকবে।’ তবে এর আগেই আবেদন শুরু হয়েছে।

আবেদন করার নির্দেশিকা ও বিস্তারিত তথ্য জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইট (www.gstadmission.ac.bd) ও গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ওয়েবসাইটে পাওয়া যাবে।

আরো পড়ুন: ত্রিশ ঘণ্টা বন্ধ থাকছে ২৪ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন

গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয় হলো- জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় (কিশোরগঞ্জ)। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

এ ছাড়া মাওলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ তালিকায় রয়েছে।

বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেরোবি ফটোগ্রাফিক ক্লাবের কমিটি প্রকাশ নেতৃত্বে জায়ীদ-নীলাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9