মেরিটাইমে ভর্তি পরীক্ষায় ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদে প্রথম শুভ

১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৫৪ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ০৯:৫২ AM
শাদমান শাহরিয়ার শুভ

শাদমান শাহরিয়ার শুভ © সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ফলাফলে ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদে প্রথম স্থান অর্জন করেছেন শাদমান শাহরিয়ার শুভ।

শাদমান শাহরিয়ার শুভ রংপুর জিলা স্কুল থেকে এসএসসি ও নটর ডেম কলেজ থেকে এইচএসসি পাশ করেছেন। প্রথম হওয়া শুভ জানায় সে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিলো এবং পূর্ববর্তী বছরের ভর্তি পরীক্ষার প্রশ্ন অনুশীলন করার চান্স পাওয়া সহজ হয়েছে। 

মেরিটাইম ইউনিভার্সিটিতে প্রথম হওয়ার অনুভূতি প্রকাশ করে বলেন, ‘আমি প্রথমে আমার কলেজ ও স্কুলের দুই বন্ধুর কাছে থেকে ফলাফল জানতে পারি। প্রথম হওয়ার খবর শুনে সর্বপ্রথম আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছি। মা বাবার দোয়া আর আল্লাহর অশেষ রহমতে এই রেজাল্ট পেয়েছি। এটা আমার প্রথম ভর্তি পরীক্ষা ছিল, এখানে ভালো করায় আত্মবিশ্বাস বেড়ে গেল।’

প্রথম হওয়া শুভ আরো জানান, ‘এখন বুয়েটের জন্য প্রিপারেশন নিচ্ছি। আগামী ২৪ ফেব্রুয়ারি প্রিলিমিনারি পরীক্ষা। পরবর্তী ভর্তি পরীক্ষাগুলোতে যেন ভালো ফলাফল করতে পারি এজন্য সবার কাছে দোয়াপ্রার্থী।’

ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদে দ্বিতীয় হয়েছেন শেখ আলিফ আল সাদিক ও তৃতীয় হয়েছেন ভাস্কর শ্রাবণ। আগামী ১৫ ফেব্রুয়ারি হতে ২০ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত মেরিট লিস্ট থেকে ভর্তি কার্যক্রম চলবে এবং ২২ ফেব্রুয়ারি ২০২৪ এ অপেক্ষমান তালিকা প্রকাশ করা হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেরোবি ফটোগ্রাফিক ক্লাবের কমিটি প্রকাশ নেতৃত্বে জায়ীদ-নীলাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ রেলওয়েতে চাকরি, আবেদন ৪ অক্টোবর পর্যন্ত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9