রাবি ভর্তি পরীক্ষার শিফটভিত্তিক রোল প্রকাশ

১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:১৯ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১০:০৩ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি)

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে শিফট-ভিত্তিক তথ্য প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক মো. তারিকল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেছেন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫ মার্চ ‘সি’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ৯টা থেকে ১০টা। এই শিফটে বিজ্ঞানের ৩১০০০১-৩২৮৬৪৪ পর্যন্ত রোলের শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া দ্বিতীয় শিফটে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিজ্ঞানের ৩৩০০০১-৩৪৮৬৪৪ রোল, তৃতীয় শিফট দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত বিজ্ঞানের ৩৫০০০১-৩৬৮৬৪৪ রোল ও চতুর্থ শিফট বেলা ৩টা ৩০ মিনিট থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিজ্ঞানের ৩৭০০০১-৩৮৮৬৪৫ রোলের শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

৬ মার্চ ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রথম শিফট সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ১১০০০১-১২৮৬৯৬ রোল, দ্বিতীয় শিফট বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১৩০০০১-১৪৮৬৯৬ রোল, তৃতীয় শিফট দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত ১৫০০০১-১৬৮৬৯৬ রোল ও চতুর্থ শিফট বেলা ৩টা ৩০ মিনিট থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত ১৭০০০১-১৮৮৬৯৭ রোলের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৭ মার্চ শেষ দিন ১ম শিফটে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ‘সি’ ইউনিটের অ-বিজ্ঞানের ৩৯০০০১-৩৯১৭৭৭ রোল,  দ্বিতীয় শিফটে ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ২১০০০১-২২৫৬২৫ রোল পর্যন্ত বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত, তৃতীয় শিফটে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত অ-বাণিজ্যের ২৫০০০১-২৬৮৯১৬ রোলের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ২০২৩-২৪ সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় চার হাজার ৮৭ আসনের বিপরীতে এবার তিন ইউনিট মিলিয়ে কোটাসহ চূড়ান্ত আবেদন জমা পড়েছে মোট এক লাখ ৮৫ হাজার ৬৮০টি।

বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেরোবি ফটোগ্রাফিক ক্লাবের কমিটি প্রকাশ নেতৃত্বে জায়ীদ-নীলাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9