যথাসময়েই জাবির ভর্তিযুদ্ধ শুরু, ইউনিট ভিত্তিক পরীক্ষার সূচি প্রকাশ

০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৪৩ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১০:১৬ AM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

যথাসময়েই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধ পেছানোর গুঞ্জনের মধ্যেই প্রকাশ করা হয়েছে ইউনিট ভিত্তিক পরীক্ষার সময়সূচি।

পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী, আগামী ২২ ফেব্রুয়ারি এ ইউনিট (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি) ভর্তি পরীক্ষা দিয়ে শুরু হচ্ছে এবারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধ। আগামী ৫ মার্চ সি-১ ইউনিটের ব্যবহারিক পরীক্ষার মধ্যে দিয়ে শেষ হবে এবারের ভর্তি পরীক্ষা।

সোমবার (১২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মো. আলী রেজা দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

সময়সূচি অনুযায়ী, আগামী ২২ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে ৬ শিফটে বিকাল ৫টা পর্যন্ত ‘এ’  ইউনিটের (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরের পরীক্ষা ২৫ ফেব্রুয়ারি প্রথম শিফটে ‘সি-১’ (কলা ও মানবিকী অনুষদের নাটক ও নাট্যতত্ত্ব  ও চারুকলা বিভাগ) দ্বিতীয় শিফট থেকে শেষ শিফট পর্যন্ত কলা ও মানবিকী অনুষদ ও বঙ্গবন্ধু তূলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৭ ও ২৮ ফেব্রুয়ারি ‘ডি’ ইউনিটের (জীববিজ্ঞান অনুষদ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৯ ফেব্রুয়ারি প্রথম ও দ্বিতীয় শিফটে ‘বি’ ইউনিট (সমাজ বিজ্ঞান ও আইন অনুষদ) তৃতীয় শিফটে ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) এবং চতুর্থ ও পঞ্চম শিফটে ‘ই’ ইউনিট (বিজনেট স্টাডিজ অনুষদ) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়া ৩ থেকে ৫ মার্চ পর্যন্ত ‘সি-১’ ইউনিটে উত্তীর্ণ শিক্ষার্থীদের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ৫ মার্চ চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। নাটক ও নাট্যতত্ত্ব ও চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষার সময় প্রয়োজনীয় সরঞ্জামাদি সঙ্গে আনতে হবে।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মো. আলী রেজা জানান, কোনো প্রার্থীর দুটি বিভাগে একই সময়ে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হলে প্রার্থী সংশ্লিষ্ট বিভাগের সভাপতির কাছে লিখিতভাবে আবেদন করে তারিখ ও সময় সমন্বয় করে নিতে পারবে।

উল্লেখ্য, এবছর ২০২৩-২৪ সেশনে এক হাজার ৮৪৪টি আসনের বিপরীতে ১ লাখ ৯৭ হাজার ৩৫৯টি আবেদন জমা পড়েছে। সেই হিসাবে এ বছর প্রতি আসনের বিপরীতে লড়বেন প্রায় ১০৮ জন ভর্তিচ্ছু।

বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেরোবি ফটোগ্রাফিক ক্লাবের কমিটি প্রকাশ নেতৃত্বে জায়ীদ-নীলাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9