মেডিকেলে পাসের হার ৪৭.৮৩ শতাংশ, এগিয়ে ছাত্রীরা

১১ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৪২ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১০:১৬ AM

© টিডিসি ফটো

২০২৩-২৪ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের মেডিকেল পরীক্ষায় পাস করেছেন ৪৭ দশমিক ৮৩ শতাংশ ভর্তিচ্ছু যা সংখ্যায় ৪৯ হাজার ৯২৩ জন। পাস করা শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীরা এগিয়ে রয়েছেন।

রবিবার (১১ ফেব্রুয়ারি) বেলা ২টায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক সামন্ত লাল সেন। 

তিনি জানান, এ বছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৪৯ হাজার ৯২৩ জন শিক্ষার্থী। এতে পিছিয়ে রয়েছেন ছেলেরা। ছেলেদের পাসের হার ৪০.৯৮ শতাংশ (২০ হাজার ৪৫৭)। অন্যদিকে মেয়েদের পাসের হার ৫৯.০২ শতাংশ (২৯ হাজার ৪৬৬)।

এছাড়া মেডিকেলে সুযোগপ্রাপ্তদের মধ্যেও মেয়েরা এগিয়ে। সরকারি মেডিকেল কলেজে সুযোগপ্রাপ্ত মেয়েদের সংখ্যা ৩ হাজার ৬৮ জন (৫৬.৫৪ শতাংশ)। ছেলেদের সংখ্যা ২ হাজার ৩১২ জন (৪৩. ২৬ শতাংশ)।

প্রকাশিত ফলে জাতীয় মেধায় প্রথম স্থান অধিকার করেছেন হলিক্রস কলেজের ছাত্রী তানজিম মুনতাকা সর্বা। তার মোট প্রাপ্ত নম্বর ৯২.৫।

এর আগে গত শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী ১৯টি কেন্দ্রের ৪৪টি ভেন্যুতে একযোগে চলে পরীক্ষা। এবার সরকারি বেসরকারি মিলিয়ে ১০৪টি মেডিকেল কলেজের ১১ হাজার ৬৭৫টি আসনের জন্য এবার ১ লাখ ৪ হাজার ৩৭৪ জন ভর্তিচ্ছু আবেদন করেন।

ফলাফল জানা যাবে যেভাবে
ভর্তিচ্ছুরা এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল ঘোষণার পর https://result.dghs.gov.bd/mbbs ওয়েবসাইটের মাধ্যমে ফল দেখতে পারছেন। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের https://dgme.portal.gov.bd/ ওয়েবসাইটেও ফলাফল বিষয়ক তথ্য প্রকাশ করা হয়েছে।

পাশাপাশি যেসব শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন, তাদের মোবাইল ফোনে ক্ষুদে বার্তার মাধ্যমে ফল জানিয়ে দেওয়া হবে। আবেদন করার সময় দেয়া মোবাইল ফোন নম্বরে ফলাফল পাওয়া যাবে।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence