রাবি ভর্তিতে যত আবেদন পড়ল, শেষ হচ্ছে কাল

১৬ জানুয়ারি ২০২৪, ০৬:২১ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৪ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের সময় আছে আর মাত্র ১ দিন। গত ৮ জানুয়ারি বেলা ১২টা থেকে শুরু হওয়া এ আবেদন চলবে আগামীকাল রাত ১২টা পর্যন্ত। ভর্তি পরীক্ষার জন্য আজ (১৬ জানুয়ারি) বিকেল ৫টা পর্যন্ত প্রাথমিক আবেদন জমা হয়েছে ৩ লাখ ১২ হাজার। 

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা প্রাথমিক আবেদন শুরু হয়েছে ৮ জানুয়ারি থেকে। আবেদনের সময় আছে আর মাত্র ১ দিন। আজ বিকেল ৫টা পর্যন্ত মোট তিন ইউনিটে (এ, বি, সি) ৩ লাখ ১২ হাজার আবেদন জমা পড়েছে। এর মধ্যে মানবিক তথা ‘এ’ ইউনিটে আবেদন সংখ্যা ১ লাখ ১৩ হাজার, ‘বি’ ইউনিট তথা বাণিজ্য ইউনিটে ৭৭ হাজার ও বিজ্ঞান তথা ‘সি’ ইউনিটে ১ লাখ ২২ হাজার আবেদন জমা পড়েছে।

আরও পড়ুন: মেডিকেল ভর্তিতে আগ্রহ হারাচ্ছেন বিদেশিরা, আয় কমার শঙ্কা সরকারের

প্রাথমিক আবেদন শেষে জিপিএ’র ভিত্তিতে নির্বাচিত ভর্তিচ্ছুরা আগামী ২৬ জানুয়ারি দুপুর ১২টা থেকে চূড়ান্ত পর্যায়ের আবেদন করতে পারবেন, যা ১১ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত চলবে। 

চূড়ান্ত আবেদন শেষে ৫ মার্চ ‘সি’ ইউনিট, ৬ মার্চ ‘এ’ ইউনিট এবং ৭ মার্চ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত বছরের ন্যায় এ বছরেও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ থাকছে। প্রাথমিক আবেদন ফি ৫৫ টাকা। চূড়ান্ত আবেদন ফি ‘বি’ ইউনিটের (বাণিজ্য) জন্য ১১০০ টাকা, এবং ‘এ’ ইউনিট (মানবিক) ও ‘সি’ ইউনিটের চূড়ান্ত আবেদন ফি ১৩২০ টাকা।

এবারের ভর্তি পরীক্ষায় গত বছরের ন্যায় ৮০টি বহুনির্বাচনি প্রশ্নের মান হবে ১০০ নম্বর। ১ ঘণ্টা সময়সীমায় অনুষ্ঠিত প্রতিটি বহুনির্বাচনি প্রশ্নের মান হবে ১.২৫।

ভর্তি পরীক্ষা তিনটি ইউনিটে অনুষ্ঠিত হবে। ৪ শিফটে অনুষ্ঠিত এ পরীক্ষার প্রতিটি শিফটে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়া ১৮ হাজার করে মোট ৭২ হাজার ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নিতে পারবে। 

ছাত্রদল নেতার বাসায় মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9