ডেন্টাল ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১৫ জানুয়ারি

২৬ ডিসেম্বর ২০২৩, ০৫:১৮ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩৪ AM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ছবি

দেশের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ডেন্টাল ভর্তি পরীক্ষার আবেদন আগামী ১৫ জানুয়ারি থেকে শুরু হবে। আবেদন চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত।

গত রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার তারিখ ও আবেদনের সময়সীমা চূড়ান্ত করা হয়। সভায় উপস্থিত এক কর্মকর্তা আজ মঙ্গলবার দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, ডেন্টাল ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে ১৪ জানুয়ারি। আবেদন ফি জমা দেওয়া যাবে ৪ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। শিক্ষার্থীদের রোল নম্বর দেওয়া, সিট প্ল্যান তৈরি, টেলিটকে সিট প্ল্যান পাঠানো, প্রবেশপত্র তৈরি ও অন্যান্য অফিসিয়াল কার্যক্রম ৫ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারির মধ্যে শেষ করা হবে। 

ওই সূত্র আরও জানায়, শিক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ শুরু হবে ২৫ ফেব্রুয়ারি থেকে। যা চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। হাজিরা সিট ডাউনলোড করা যাবে ২৮ ও ২৯ ফেব্রুয়ারি। আর ৮ মার্চ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. টিটো মিঞা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আগামী ৯ ফেব্রুয়ারি এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর বিডিএস ভর্তি পরীক্ষা হবে ৮ মার্চ। ইতোমধ্যে পরীক্ষা আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে।

দুই পা অচল, তবু থামেনি রুবেলের পড়াশোনা, হামাগুড়ি দিয়ে শেষ ক…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞান মেলার আয়োজন করছে জিয়াউর রহমান ফাউন্ডেশন, শিক্ষক-শিক…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলের গেজেট প্রকাশে বিলম্ব কেন, যা বলছেন কর্মকর্তারা
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আসলেই কি নির্বাচনে জিতলে ভোটারদের ৫০০০ ডলার করে দেবেন ট্রা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কোন ভেন্যুতে ২০৩০ বিশ্বকাপ ফাইনাল হবে, জানাল মরক্কো
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার আয়কর মামলা, শুরু…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9