চবি ভর্তি পরীক্ষার আবেদন শুরু ৪ জানুয়ারি, ফি বেড়ে ১০০০ টাকা

১২ ডিসেম্বর ২০২৩, ১০:২৬ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫২ PM

© ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩–২৪ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষার আবেদন আগামী ৪ জানুয়ারি দুপুর ১২টা থেকে শুরু হবে। চলবে ১৮ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এবার ভর্তি পরীক্ষার আবেদন ফি বাড়ানো হয়েছে। আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের ডিন কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের একাধিক ডিন।

গতবছরের তুলনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদন ফি বেড়েছে ৫০ টাকা। গতবছর আবেদন ফি ছিল ৮৫০ টাকা, সঙ্গে অনলাইন ফি বাবদ কাটা হতো ১০০ টাকা। এবার আবেদন ফি ধরা হয়েছে ৯০০ টাকা, সঙ্গে অনলাইন ফি বাবদ কাটা হবে ১০০ টাকা। অর্থাৎ, এবার এক ইউনিটে আবেদন করতে ফি গুনতে হবে ১০০০ টাকা।

প্রথমবারের মতো ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত আরেকটি বিভাগে। সেটি হলো ঢাকা বিভাগ। ঢাকা বিভাগের কেন্দ্র হবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস।

মার্চের ২ তারিখে ‘এ’ ইউনিটের পরীক্ষা দিয়ে শুরু হবে এবারের ভর্তিযুদ্ধ। পরে ৮ মার্চ ‘বি’ ইউনিট, ৯ মার্চ ‘সি’ ইউনিট এবং ১৬ মার্চ অনুষ্ঠিত হবে ‘ডি’ ইউনিটের পরীক্ষা। এছাড়া ‘বি-১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৩ মার্চ ও ‘ডি-১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৪ মার্চ, ‘বি-১’ উপ-ইউনিটের ব্যবহারিক পরীক্ষা হবে ১২, ১৩ ও ১৪ মার্চ এবং ‘ডি-১’ উপ-ইউনিটের ব্যবহারিক পরীক্ষা ১০ ও ১১ মার্চ অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এবারে চবির ভর্তি পরীক্ষা ২ মার্চ থেকে শুরু হয়ে ১৬ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের কথা চিন্তা করে ঢাকাতে (ঢাকা বিশ্ববিদ্যালয়) পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড.  রাশেদ মোস্তফা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ২ মার্চ থেকে আমাদের ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয়ও মার্চে পরীক্ষা নিচ্ছে সে দিকটি বিবেচনায় রেখে আমরা এ তারিখগুলোতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নেওয়ার ব্যাপারেও সিদ্ধান্ত হয়েছে। এতে করে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভোগান্তি লাঘব হবে।

দ্বিতীয় দিনের মতো বিজ্ঞানের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা নিচ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সাগরে লঘুচাপের প্রভাবে সাতক্ষীরায় ৩ নম্বর সংকেত
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ভেঙে যাচ্ছে আর্জেন্টিনার কোচিং প্যানেল
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
৫৩ জেলায় ৫ হাজার ডাটা এন্ট্রি অপারেটর নেবে ই-জোন এইচ আর এম …
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চাঁদ দেখা কমিটির সভা কাল
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সারা দেশে বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9