ভর্তি পরীক্ষা নিয়ে জরুরি সভায় রাবি, চূড়ান্ত হতে পারে দিনক্ষণ

১১ ডিসেম্বর ২০২৩, ১০:২৮ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৪ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত আসছে

রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত আসছে © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্নাতক ২০২৩-২৪ সেশনে প্রথমবর্ষে ভর্তি পরীক্ষা নিয়ে জরুরি মিটিং ডেকেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সভায় ভর্তি পরীক্ষার তারিখ ও পদ্ধতি চূড়ান্ত হতে পারে। সোমবার (১১ ডিসেম্বর) দুপুর ১২টায় এ সভা অনুষ্ঠিত হবে। সভা শেষে বিস্তারিত জানা যাবে।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভর্তি পরীক্ষা আয়োজন নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সিদ্ধান্তের অপেক্ষায় ছিল রাবি। আসন্ন শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা কোন পদ্ধতিতে হবে, সে বিষয়ে অবগত হয়ে নিজেদের মতো করে উদ্যোগী হচ্ছে বিশ্ববিদ্যালয়টি।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে বলেন, আসন্ন ভর্তি পরীক্ষা নিয়ে আজ দুপুর ১২টায় আমরা একটা মিটিং ডেকেছি। সভায় ভর্তি পরীক্ষার তারিখ ও পদ্ধতি নিয়ে আলোচনা করা হবে। আলোচনা সাপেক্ষে হয়তো আজকেই ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত হতে পারে।

আরও পড়ুন: জাবির ভর্তি পরীক্ষা মার্চে হতে পারে, চূড়ান্ত সিদ্ধান্ত আগামী সপ্তাহে

ভর্তি পরীক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান অনুষদের অধীনে ‘সি’ ইউনিট, মানবিক অনুষদের অধীনে ‘এ’ ইউনিট এবং বাণিজ্য অনুষদের অধীনে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রতি বছর চারটি গ্রুপে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

গেল বছরের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, রাবিতে এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের এক ঘণ্টাব্যাপী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় প্রতি ইউনিটে ৮০টি প্রশ্ন থাকবে। প্রতি চারটি ভুলের জন্য এক নম্বর কাটা যাবে। ইংরেজি প্রশ্নপত্রে পরীক্ষা দিতে ইচ্ছুক প্রার্থীদের জন্য আবেদন সাপেক্ষে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থাকছে।

সরকারি কর্মচারীদের সকাল ৯টায় অফিসে এসে ৪০ মিনিট অবস্থান বাধ…
  • ২৯ মার্চ ২০২৬
চূড়ান্ত হলো এনসিপির ৫ সিটির মেয়র মনোনয়ন
  • ২৯ মার্চ ২০২৬
ইরাকের জনগণকে ধন্যবাদ জানালেন ইরানের সর্বোচ্চ নেতা
  • ২৯ মার্চ ২০২৬
‘পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত’, মন্ত্রীর বক্তব্যের প্…
  • ২৯ মার্চ ২০২৬
নেপালের শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক ছাত্রসংগঠন নিষিদ্ধ করে ‘…
  • ২৯ মার্চ ২০২৬
চূড়ান্ত হলো আসিফ মাহমুদের মেয়র মনোনয়ন
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence