এবারও বাড়ল ঢাবির ভর্তি পরীক্ষার আবেদন ফি 

০৫ ডিসেম্বর ২০২৩, ০৮:০৮ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৮ PM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রোগ্রামে ভর্তি পরীক্ষায় আবেদনের তারিখ ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে গত বছরের তুলনায় আবেদন ফি ৫০ টাকা বাড়িয়ে এ বছর ১০৫০ টাকা ফি দিয়ে আবেদন করতে হবে শিক্ষার্থীদের।

ভর্তি পরীক্ষায় প্রয়োজনীয় সরঞ্জামের দাম বৃদ্ধি, পুরাতন জিনিস নষ্ট হয়ে যাওয়াসহ বিভিন্ন কারণে ফি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক মোস্তাফিজুর রহমান।

অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, আবেদন ফি গত বছরই ১০ শতাংশ হারে বাড়ানোর কথা সিন্ডিকেটে পাস হয় কিন্তু সেটা গত বছর অপরিবর্তিত ছিল। এ বছর বিষয়টি আবার সিন্ডিকেটে উঠলে ৭০ টাকা বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়। পরে সর্বসম্মতিক্রমে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ৫০ টাকা বাড়ানো হয়। 

তিনি বলেন, আমাদের অনেক পুরাতন জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। তাছাড়া কাগজসহ অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জামের দাম বৃদ্ধি পেয়েছে বলে আমরা আবেদন ফি ৫০ টাকা বৃদ্ধি করেছি।

উল্লেখ্য, লিখিত এবং বহুমুখী নির্বাচনী অভীক্ষা (এমসিকিউ) পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞান, কলা–আইন ও সামাজিক বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে ৬০ নম্বরের এমসিকিউ পরীক্ষা ও ৪০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। উভয় পরীক্ষার জন্য সময় থাকবে ৪৫ মিনিট করে। চারুকলা ইউনিটে ৪০ নম্বরের এমসিকিউ পরীক্ষা ও ৬০ নম্বরের লিখিত (অঙ্কন) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমসিকিউয়ের জন্য সময় থাকবে ৩০ মিনিট ও লিখিতের জন্য সময় পাওয়া যাবে ৬০ মিনিট।

ভর্তিচ্ছুরা অনলাইনে ডেবিট/ক্রেডিট কার্ড, মোবাইল ব্যাংকিং অথবা ইন্টারনেট ব্যাংকিং এবং রাষ্ট্রায়ত্ত ৪টি ব্যাংক— সোনালী, অগ্রণী, জনতা ও রূপালী ব্যাংকের মাধ্যমে ফি পরিশোধ করতে পারবেন। ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও তথ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট https://admission.eis.du.ac.bd –এ দেখা যাবে।

বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে ৪র্থ বিষয়সহ এসএসসি ও এইচএসসি ফলাফলের যোগফল ন্যূনতম জিপিএ ৮ এবং আলাদাভাবে জিপিএ ৩.৫ থাকতে হবে। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার যোগ্যতা হিসেবে এসএসসি ও এইচএসসি ফলাফলের যোগফল ন্যূনতম ৭.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০ থাকতে হবে। 

চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষার যোগ্যতা হিসেবে এসএসসি ও এইচএসসি ফলাফলের যোগফল ন্যূনতম ৬.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০ থাকতে হবে।

ট্যাগ: ঢাবি
যুক্তরাষ্ট্রের সঙ্গে হরমুজ অবরুদ্ধে যোগ দেবে না ন্যাটো
  • ১৩ এপ্রিল ২০২৬
ওয়েবসাইট হ্যাক হওয়ার খবর নিয়ে যা জানাল ঢাবি প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ ইতালির পাদোয়া বিশ্ববি…
  • ১৩ এপ্রিল ২০২৬
জনবল সংকট, রুয়েটের নিরাপত্তা ব্যবস্থা ঝুঁকিতে
  • ১৩ এপ্রিল ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে অলিম্পিক, আবেদন শেষ ২৬ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
আনন্দ-সম্প্রীতির নববর্ষ
  • ১৩ এপ্রিল ২০২৬