কুবিতে কম্পিউটার সায়েন্সে উইকেন্ড মাস্টার্স প্রোগ্রামে ভর্তি

২৮ নভেম্বর ২০২৩, ১০:১০ AM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:০৮ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইঞ্জিনিয়ারিং অনুষদের অধীনে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ২০২৩-২৪ (জুলাই-ডিসেম্বর) সেশনে এক্সিকিউটিভ মাস্টার্স ইন কম্পিউটার সায়েন্স উইকেন্ড প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। দেড় বছর মেয়াদী এই প্রোগ্রামটি ৩ সেমিস্টারে শেষ হবে। আবেদনের শেষ সময় ৩০ নভেম্বর।

যোগ্যতা
৪ বছরের স্নাতক ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন।

সিএসই, সিএসটিই, সিএস, আইসিই, আইসিটি, আইটি, ইইই, ইসিই, ইটিই, ফিজিক্যাল বা ম্যাথমেটিক্যাল সায়েন্স—এর যেকোনো বিষয়ের ওপর ন্যূনতম স্নাতক অথবা সমমানের ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন।

যেকোনো বিষয়ে ৪ বছর মেয়াদী ইঞ্জিনিয়ারিং অথবা অনার্সের সাথে সিএসই/আইটি অথবা সমমান বিষয়ে ১ বছর মেয়াদী পিজিডি/এমএসসি ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন।

গুরুত্বপূর্ণ তারিখ
আবেদনের শেষ তারিখ: ৩০ নভেম্বর ২০২৩

ভর্তি পরীক্ষা: ৮ ডিসেম্বর ২০২৩

ভর্তি: ১০ থেকে ১২ ডিসেম্বর ২০২৩

ক্লাস শুরু: ৭ জানুয়ারি ২০২৪

ভর্তি ফি ৫ হাজার টাকা ও আবেদন ফরম ফি ৫১০ টাকা।

বিএসসি ইঞ্জিনিয়ারিং/অনার্স ডিগ্রিধারীরা শর্ত পূরণ সাপেক্ষে “ওয়েভার”—এর সুযোগ পাবেন। 

আবেদনের ফরম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অথবা ফেসবুক পেজে অথবা সিএসই বিভাগ থেকে সংগ্রহ করা যাবে। ফরম ফি বাবদ ৫১০ টাকা ০১৫১৭১৬৯৫৪৯—এই নম্বরে বিকাশের মাধ্যমে সেন্ড মানি করতে হবে।

আরও পড়ুন: ঢাবিতে দুই বছর মেয়াদী ইসলামিক স্টাডিজে মাস্টার্স প্রোগ্রামে ভর্তি

পূরণকৃত আবেদন ফরম, পাসপোর্ট সাইজ ছবি, যাবতীয় সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট ও অভিজ্ঞতার সকল সন্দ স্ক্যান করে [email protected]—এই ই-মেইলে পাঠাতে হবে, যার সাবজেক্ট হবে “EMCS 10th Batch”। 

ই-মেইলের বডিতে নাম, বিকাশ নম্বর ও ট্রান্সজেকশন আইডি, মোবাইল নম্বর ও ই-মেইল এড্রেস লিখতে হবে।

বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট

বিস্তারিত বিজ্ঞপ্তিতে

‘হয় আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে’— মুগ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
স্কালোনিকে বোকা জুনিয়র্সের কোচ হিসেবে চান আর্জেন্টিনার প্রে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
পদ্মা ব্যারেজ বাস্তবায়িত হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বীরাঙ্গনা ও যুদ্ধশিশুর ভিটেমাটি দখলের অভিযোগ, নিরাপত্তা চান…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আমেরিকার তৈরি ৭.৬৫ মিমির পিস্তল, ম্যাগজিন, গুলি ও ইয়াবাসহ গ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
দেশের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ভেনচুরা প্রপার্ট…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9