ঢাবি ভর্তিতে দ্বিতীয়বার সুযোগ দেওয়ার দাবি অভিভাবকদের

২৪ নভেম্বর ২০২৩, ১১:০৮ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:৪০ PM
অভিভাবক ঐক্য ফোরাম

অভিভাবক ঐক্য ফোরাম © লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে (অনার্স) ভর্তিতে দ্বিতীয়বার পরীক্ষার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে শিক্ষার্থীর অভিভাবকদের সংগঠন ‘অভিভাবক ঐক্য ফোরাম’। আজ শনিবার অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুর রাজ্জাক আজ এক যুক্ত বিবৃৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের নিকট এ দাবি জানান। 

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ভর্তিচ্ছুক ছাত্র-ছাত্রীরা সর্বোচ্চ প্রস্তুতি নেয়া সত্ত্বেও অনেক সময় মারাত্মক শারিরিক অসুস্থতা, পারিবারিক ও পারিপার্শ্বিক বিভিন্ন কারণে একবার পরীক্ষা দিয়ে ভাল ফলাফল নাও করতে পারে বা ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে না। সে ক্ষেত্রে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগ পেলে অধ্যবসায়ের মাধ্যমে মেধার মূল্যায়ন ঘটাতে পারে।

টেকনাফে কাউন্সিলর একরামুল হত্যা, সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জ…
  • ২৮ জুলাই ২০২৬
একযোগে ৯৩ এএসপিকে দেশের বিভিন্ন স্থানে পদায়ন, তালিকা দেখুন
  • ২৮ জুলাই ২০২৬
শহীদ ওসমান হাদীকে আজীবন মুখপাত্র করে ইনকিলাব মঞ্চের নতুন কম…
  • ২৮ জুলাই ২০২৬
জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান …
  • ২৭ জুলাই ২০২৬
আলিম পরীক্ষার কেন্দ্রে নকল সরবরাহ করছিলেন শিক্ষক, সিসিটিভি …
  • ২৭ জুলাই ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপ-উপাচার্য অধ্যাপক ড. স…
  • ২৭ জুলাই ২০২৬