ঢাবিতে প্রাক্ এমএড ও এমএড প্রোগ্রামে ভর্তি, আবেদনের শেষ ১৬ নভেম্বর

১১ নভেম্বর ২০২৩, ০৮:১২ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৩ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে প্রাক্‌ এমএড ও এমএড প্রোগ্রামে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীকে অনলাইন ফরম পূরণ করে আবেদন করতে হবে। আবেদন করা যাবে আগামী ১৬ নভেম্বর পর্যন্ত।

প্রাক্‌-প্রফেশনাল মাস্টার অব এডুকেশন (প্রাক্‌-এমএড)
মেয়াদ এক সেমিস্টার (৬ মাস)। যাদের বিএড বা সমমানের ডিগ্রি নেই, তারা পূর্ব–প্রস্তুতিমূলক এই কার্যক্রমে আবেদন করতে পারবেন। এই কার্যক্রম শেষে প্রফেশনাল মাস্টার অব এডুকেশনের মূল কার্যক্রমে সরাসরি ভর্তি হওয়া যাবে।

আবেদনের যোগ্যতা: ন্যূনতম স্নাতক ডিগ্রিপ্রাপ্ত হতে হবে। শিক্ষাজীবনে সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণি অথবা জিপিএ/সিজিপিএর ক্ষেত্রে ন্যূনতম ২.৫ থাকতে হবে। শিক্ষা সংশ্লিষ্ট চাকুরিরত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তবে তাদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি থাকতে হবে।

অনলাইন ফরম পূরণের জন্য এই লিংকে ক্লিক করে প্রয়োজনীয় ধাপ অনুসরণ করতে হবে।

বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: ierdu.edu.bd

ভর্তি পরীক্ষার বিষয় ও নম্বর:

প্রফেশনাল মাস্টার অব এডুকেশন (এমএড)
মেয়াদ-তিন সেমিস্টার (১৮ মাস)। যাদের বিএড বা সমমানের ডিগ্রি আছে, তারা আবেদন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা: বিএড (সম্মান) অথবা ন্যূনতম স্নাতক ডিগ্রিসহ বিএড/বিএসএড/ডিপ-ইন-এড/সি-এন-এড/ডিপিএড/বিপিএড ডিগ্রিপ্রাপ্ত হতে হবে। শিক্ষাজীবনে সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণি অথবা জিপিএ/সিজিপিএ ন্যূনতম ২.৫ থাকতে হবে। শিক্ষা সংশ্লিষ্ট চাকুরিরত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তবে তাদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি থাকতে হবে।

আরও পড়ুন: জাবিতে মাস্টার অব সায়েন্স ইন ম্যাথম্যাটিকস কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি

অনলাইন ফরম পূরণের জন্য এই লিংকে ক্লিক করে প্রয়োজনীয় ধাপ অনুসরণ করতে হবে।

বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: ierdu.edu.bd

ভর্তি পরীক্ষার বিষয় ও নম্বর:

অনলাইনে আবেদন ফরম ১৬ নভেম্বর, ২০২৩ বৃহস্পতিবার রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত পূরণ করা যাবে।

আগামী বছরের শুরুতেই পদ্মা ব্যারেজের নির্মাণকাজের উদ্বোধন: প…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
‘ব্যর্থতার’ ব্যানারের জবাবে ১৮০ দিনের ‘সাফল্যের’ ব্যানার টা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিকন ফার্মাসিউটিক্যালসে সরাসরি সাক্ষাৎকারে চাকরির সুযোগ
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকদের বদলি করতে বিল পাস, নেপথ্যে যাদবপু…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বয়স ষাট পেরিয়েছে? সুস্থ থাকতে থালায় রাখুন এই খাবারগুলো
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
‘হয় আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে’— মুগ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9