বিশ্ববিদ্যালয় ভর্তিতে ‘বয়সের বাধা’ তুলে দেওয়ার দাবি শিক্ষার্থীদের

০৯ নভেম্বর ২০২৩, ০১:১৩ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৪ PM
বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু

বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু © ফাইল ছবি

উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় ভর্তিতে বয়সের বাধা তুলে দেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীদের একাংশ। তারা বলছেন, ভর্তির ক্ষেত্রে প্রথমবার, দ্বিতীয়বার কিংবা তৃতীয়বার সুযোগের বাধা তুলে দেওয়া দরকার। মূলত ভর্তিতে বয়সের বাধা তুলে দেওয়া প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির মত দেওয়ার পর শিক্ষার্থীদের দাবি আরও জোড়ালো হয়েছে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) বলছে, প্রতিটি বিশ্ববিদ্যালয় তাদের নিজেদের নিয়ম অনুযায়ী ভর্তি নেয়। এক্ষেত্রে ইউজিসির করার কিছু নেই। কেননা সব বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আইন রয়েছে। সেই আইন অনুযায়ী তারা ভর্তি কার্যক্রম পরিচালনা করেন।

বয়সের বাধা তুলে দেওয়ার দাবি জানানো শিক্ষার্থীরা জানান, বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে তাল মিলিয়ে চলছে ঠিকই; কিন্তু উচ্চশিক্ষায় কোনো উন্নয়ন নেই। সেখানে শুধু দেয়াল তোলা হচ্ছে। অন্যান্য দেশে উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে বয়সের কোনো বাধা নেই। তারা যতবার ব্যর্থ হচ্ছে ততবার সুযোগ দেওয়া হচ্ছে।

সুইটি নামে এক শিক্ষার্থী জানান, ‘আমরা মাত্র দুইবার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাই। কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে সেই সুযোগটিও দেওয়া হয় না। দু’বার সুযোগ দিয়ে পুরোপুরি মেধা যাচাই সম্ভব নয়। পৃথিবীতে যত সফল ব্যক্তি আছেন তাদের সফলতার পেছনে শতবার ব্যর্থ হওয়ার গল্প আছে। তারা বারবার ব্যর্থ হওয়ার পরও সুযোগ পেয়েছিল নিজেকে প্রমাণ করার, তাই আজ তারা সফল। আমরাও সুযোগ চাই নিজেকে প্রমাণ করার। আমরা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়েই সিট পেতে চাই।’

তিনি বলেন, ‘বারবার সুযোগ দিলে ফার্স্ট টাইমার, সেকেন্ড টাইমার ক্ষতিগ্রস্ত হবে এমনটা নয়। বরং সুযোগ দিলে প্রতিযোগিতা বেশি হবে। এতে আরও মেধাবী শিক্ষার্থী বের হয়ে আসবে। একজন ব্যর্থ শিক্ষার্থীর ভেঙে যাওয়া স্বপ্ন পূরণ হবে। পূরণ হবে তার বাবা-মায়ের স্বপ্ন।

আরও পড়ুন: শিক্ষাক্ষেত্রে বয়সের বাধা ভাঙতে হবে: শিক্ষামন্ত্রী

রিফাত নামে আরেক শিক্ষার্থী জানান, আমার স্বপ্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার। দুইবার ভর্তি পরীক্ষা দিয়েও ব্যর্থ হয়েছি। পরিবার থেকে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানো হয়েছে। তবে আমি এখানে নিজের মনটা বসাতে পারছি না। আমার এই ব্যর্থতা প্রতিটা মুহূর্তে আমাকে শেষ করে দিচ্ছে। আমাদের সুন্দর স্বপ্ন পূরণের জন্য, নিজেকে প্রমাণ করার জন্য অন্ততপক্ষে তিনবার ভর্তি পরীক্ষার সুযোগ চাই।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী দীপু মনিও বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে বয়সের বাধা তুলে দেওয়ার পক্ষে। আমাদের তৃতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দেওয়া হোক।

এর আগে শিক্ষামন্ত্রী একাধিক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে বয়সের বাধা তুলে দেওয়ার পক্ষে মত দেন। সম্প্রতি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের এক অনুষ্ঠানে তিনি বলেছেন, উচ্চশিক্ষাতেও আমরা বয়সের বাধা তুলে দিতে চাই। আশা করি আমাদের বিশ্ববিদ্যালয়গুলো সে কাজটি দ্রুততার সঙ্গে করবে। তাহলে আমাদের সমস্যাগুলো অনেকাংশে থাকবে না।

শিক্ষার্থীদের এসব দাবির বিষয়ে জানতে চাইলে ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, কোন বিশ্ববিদ্যালয় কীভাবে ভর্তি নেবে তা একান্তই তাদের ব্যাপার। এ বিষয়ে আমরা হস্তক্ষেপ করতে চাই না। তবে সরকারের উচ্চপর্যায় থেকে কোনো সিদ্ধান্ত দেওয়া হলে তখন তা বিশ্ববিদ্যালয়গুলো মানতে বাধ্য হবে বলেও জানান তিনি।

আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
close