গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ভর্তি শুরু ২২ জুলাই

২১ জুলাই ২০২৩, ০২:৪৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© সংগৃহীত

আগামীকাল ২২ জুলাই (শনিবার) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহে অনলাইনে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে। ২৫ জুলাই পর্যন্ত প্রথম ধাপে চলবে এই ভর্তি কার্যক্রম।

শাবিপ্রবির ভর্তি কমিটির সদস্য সচিব ড. মাহবুবুল হাকিম এই বিষয়ে নিশ্চিত করেছেন।

ড. মাহবুবুল হাকিম বলেন, ‘শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে গুচ্ছ ভর্তি কমিটি তাদের মেরিট অনুযায়ী নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট বিষয় নির্বাচিত করেছে।

আরও পড়ুনঃ যবিপ্রবির প্রাথমিক ভর্তি শুরু কাল, জমা দিতে হবে মূল নম্বরপত্র

‘আগামী ২২ জুলাই শুরু হয়ে ২৫ জুলাই পর্যন্ত চলবে প্রথম ধাপে অনলাইন ভর্তি। নির্ধারিত লিঙ্কে প্রবেশ করে নির্বাচিত বিষয়ে শিক্ষার্থীরা তাদের ভর্তি নিশ্চায়ন করতে হবে।’

তিনি আরও বলেন, ‘ভর্তি নিশ্চায়ন শেষে ২৩ জুলাই থেকে ২৬ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে এইচএসসি ও এসএসসির ট্রান্সক্রিপ্ট জমা দিতে হবে। পরবর্তীতে গুচ্ছ কমিটির নির্দেশনা অনুযায়ী সশরীরের উপস্থিত থেকে শিক্ষার্থীরা ডোপ টেস্ট ও ভর্তি ফি জমা দিবে। ডোপ টেস্ট ও ভর্তি ফি জমা দেয়ার তারিখ পরে জানানো হবে।’

স্বাস্থ্যমন্ত্রী আদ-দ্বীনকে শাস্তি দিয়ে অন্যদেরও সতর্ক করে…
  • ২৮ জুলাই ২০২৬
​দেশের বাজারে কমল সোনা ও রুপার দাম, ভরিতে কত 
  • ২৮ জুলাই ২০২৬
গণঅভ্যুত্থানের সময় আওয়ামী লীগের এজেন্ট হয়ে কাজ করেছেন হাসনা…
  • ২৮ জুলাই ২০২৬
দুই কারণে বিএনপিকে বড় মাপের ধন্যবাদ
  • ২৮ জুলাই ২০২৬
রাজধানীতে কলেজছাত্রকে এলোপাতাড়ি গুলি
  • ২৮ জুলাই ২০২৬
কাইয়ুমের মৃত্যুতে থেমে গেছে পরিবারের স্বপ্ন, অর্থকষ্টে টিকে…
  • ২৮ জুলাই ২০২৬