যবিপ্রবির প্রাথমিক ভর্তি শুরু কাল, জমা দিতে হবে মূল নম্বরপত্র

২১ জুলাই ২০২৩, ১১:০৮ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

২০২২-২৩ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) প্রাথমিক ভর্তির তারিখ ঘোষণা করা হয়েছে। আগামীকাল শনিবার (২২ জুলাই) থেকে ২৬ জুলাইয়ের মধ্যে এ কার্যক্রম অনুষ্ঠিত হবে। সে হিসেবে চার দিনের মধ্যে এ প্রক্রিয়া শেষ করতে হবে।

যবিপ্রবি রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব স্বাক্ষরিত এক বিজ্ঞতির মাধ্যমে বৃহস্পতিবার (২০ জুলাই) এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গুচ্ছের ওয়েবসাইটে প্রকাশিত প্রথম মেধাতালিকায় বিষয়প্রাপ্ত শিক্ষার্থীরা শনিবার (২২ জুলাই) দুপুর ১২টা হতে আগামী মঙ্গলবার (২৫ জুলাই) রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে ৫ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক ভর্তি নিশ্চিত করতে পারবেন। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যবিপ্রবিতে বিষয়প্রাপ্ত অনলাইনে ফি প্রদানকারী শিক্ষার্থীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমানের মূল নম্বরপত্র ২২ হতে ২৬ জুলাইয়ের মধ্যে যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের জীব বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের অফিস কক্ষে (কক্ষ নম্বর ৪৩৩)  জমা দিতে হবে।  

এছাড়াও প্রাথমিক ভর্তির প্রক্রিয়া, নিয়মাবলি ও দিকনির্দেশনা যবিপ্রবির অফিসিয়াল ওয়েবসাইটে প্রদান করা হয়েছে।

স্কুল-কলেজে ক্লাস চলাকালে ৯টা-৪টা সব ধরনের কোচিং সেন্টার বন…
  • ১২ অক্টোবর ২০২৬
৬ বছর আগে খালেদা জিয়ার মিমিক্রি, চাকসু ভিপির বিরুদ্ধে ‘ব্যঙ…
  • ১২ অক্টোবর ২০২৬
জেলা পরিষদ কার্যালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন ১২ নভেম্বর…
  • ১২ অক্টোবর ২০২৬
ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনি…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় নিরাপত্তা এখন তিনটি মূল ভিত্তির ওপর নির্ভরশীল: প্রতির…
  • ১২ অক্টোবর ২০২৬