গুচ্ছের বিশেষায়িত বিষয়ের ভর্তি পরীক্ষার রুটিন প্রকাশ

০৯ জুলাই ২০২৩, ০৩:৫৯ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:১৯ AM

© ফাইল ছবি

গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিশেষায়িত বিভাগগুলোতে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ হয়েছে। সূচি অনুযায়ী, আগামীকাল সোমবার পরীক্ষা শুরু হচ্ছে; চলবে ১৯ জুলাই পর্যন্ত। আজ রবিবার গুচ্ছ ভর্তির ওয়েবসাইটে ভর্তি পরীক্ষার এই রুটিন প্রকাশ হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষগুলো এই ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে।

কবে কোন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা 
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের পরীক্ষা আগামীকাল সোমবার (১০ জুলাই) থেকে শুরু হয়ে চলবে ১২ জুলাই পর্যন্ত। একই বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের পরীক্ষা ১২ জুলাই। এছাড়া থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ এবং ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ভর্তি পরীক্ষা হবে ১১ ও ১২ জুলাই। 

রুটিন দেখুন এখানে

খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা এবং স্থাপত্য বিভাগের পরীক্ষা হবে ১৪ জুলাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে পরীক্ষা শুরু হবে ১৫ জুলাই; জগন্নাথ ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগে ১৬ জুলাই এবং  সংগীত এবং নাট্যকলা বিভাগে ১৭ ও ১৮ জুলাই ভর্তি পরীক্ষা হবে। 

ইসলামী বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগের ভর্তি পরীক্ষা হবে ১৭ জুলাই; এ বিশ্ববিদ্যালয়ের এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের ভর্তি পরীক্ষা ১৮ ও ১৯ জুলাই। 

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্থাপত্য বিভাগের ভর্তি পরীক্ষা আগামীকাল সোমবার নেওয়া হবে।

এদিকে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্থাপত্য বিভাগের ভর্তি পরীক্ষা ১২ জুলাই। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের ভর্তি পরীক্ষা ১৩ জুলাই এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের ভর্তি পরীক্ষা ১৫ জুলাই এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের পরীক্ষা হবে ১৪ ও ১৫ জুলাই। 

গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় অংশ নিতে ভর্তিচ্ছুরা গত ২০ থেকে ২৭ জুনের মধ্যে আবেদন করেন। 

২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটে পাসের হার ৪৩ দশমিক ৩৫ শতাংশ; ‘বি’ ইউনিটে ৫৬ দশমিক ৩২ শতাংশ এবং ‘সি’ ইউনিটে পাসের হার আসে ৬৩ দশমিক ৪৬ শতাংশ।

রুমিন ফারহানার চেহারার ভেতর শেখ হাসিনার প্রতিচ্ছবি দেখা যায়…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সোহরাওয়ার্দী কলেজ বাসে ছাত্রীদের আসনে ছাত্ররা, নিয়ম ভাঙার অ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলেজছাত্রীকে মৃত ঘোষণা করতেই হাসপাতাল থেকে পালান স্বামী, অত…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাপান সরকারের মেক্সট স্কলারশিপ পেলেন ২ রুয়েট শিক্ষক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে ২ যুবক গ্রেপ্তার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
প্রতিটি ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম নিমাণের ঘোষণা ক…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9