বুটেক্স অধিভুক্ত টেক্সটাইল কলেজের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন

১৮ জুন ২০২৩, ০৮:০৩ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৫৮ PM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ফটো

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) অধিভুক্ত ৮টি সরকারি টেক্সটাইল কলেজের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ৮ জুলাই এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। একই সাথে ভর্তি আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে।

গত বৃহস্পতিবার বস্ত্র অধিদপ্তর থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিটি আজ রোববার অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আগামী ৪ জুলাই পর্যন্ত ভর্তি আবেদন করা যাবে। পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ শুরু হবে ১০ জুলাই থেকে। যা চলবে ১৭ জুলাই বিকাল ৫টা পর্যন্ত। আর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২২ জুলাই। সকাল ১০টা থেকে বেলা ১১টা ২০ মিনিট পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জানা গেছে, বুটেক্স অধিভুক্ত সরকারি ৮টি টেক্সটাইল কলেজে মোট আসন রয়েছে। ৯৬০টি। প্রতিটি কলেজে আসন সংখ্যা ১২০টি। ভর্তি পরীক্ষা এই ৮টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

মৃত্যুর দুয়ার থেকে ফিরে মেক্সিকোর জয়ের নায়ক তিনি
  • ১২ জুন ২০২৬
নেত্রকোনায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল যুবকের
  • ১২ জুন ২০২৬
ডিজিটাল বিপ্লবের আড়ালে পানিসঙ্কট, এআই নিয়ে জাতিসংঘের সতর্কব…
  • ১২ জুন ২০২৬
আদ্-দ্বীন হাসপাতাল নয়, প্যাথলজির লাইসেন্স বাতিল করেছে কর্তৃ…
  • ১২ জুন ২০২৬
বিশ্বকাপের মাঝেই দুঃসংবাদ পেল ব্রাজিল, কিংবদন্তি ডিফেন্ডার …
  • ১২ জুন ২০২৬
শুরু হচ্ছে এল নিনো, ভয়ংকর দাবদাহের মুখে পড়তে যাচ্ছে বাংলাদে…
  • ১২ জুন ২০২৬
×