সংক্ষিপ্ত সিলেবাসেই হবে জাবির ভর্তি পরীক্ষা

১০ জুন ২০২৩, ০৪:২২ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:০২ AM

© ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসেই হবে। আজ শনিবার (১০ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক মো. মোজাম্মেল হক দ্যা ডেইলি ক্যম্পাসকে এ তথ্য নিশ্চিত করেন।  

তিনি বলেন, ভর্তিচ্ছুরা উচ্চমাধ্যমিকে যে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা দিয়েছেন সেই সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা পর্ষদ।

তিনি আরও বলেন, তবে শুরুর দিকে পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হলেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে খোঁজখবর নিয়ে পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 

প্রসঙ্গত, আগামী ১৮ জুন থেকে ২২ জুনের মধ্যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চারুকলা বিভাগের (সি-১ ইউনিট) ব্যবহারিক পরীক্ষা ২৫ ও ২৬ জুনে অনুষ্ঠিত হবে।

এছাড়া, এবারের ভর্তি পরীক্ষায় ১ হাজার ৮৪৪টি আসনের বিপরীতে ২ লাখ ৪৯ হাজার ৮৫৭টি আবেদন জমা পড়েছে। সেই হিসাবে এ বছর প্রতি আসনের বিপরীতে লড়বে প্রায় ১৩৬ জন শিক্ষার্থী।

প্রাথমিকের শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ শুরু ১৬ …
  • ০৯ আগস্ট ২০২৬
বাংলাদেশ সফর নিয়ে ‘সবুজ সংকেতের’ অপেক্ষায় ভারত
  • ০৯ আগস্ট ২০২৬
অফিসার নিয়োগ দেবে ইজি ফ্যাশন, আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত
  • ০৯ আগস্ট ২০২৬
দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে সকলকে সর্তক থাক…
  • ০৯ আগস্ট ২০২৬
দাখিলের ফল প্রকাশ নিয়ে বোর্ডের নির্দেশনা
  • ০৯ আগস্ট ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে বিএসসি ইন ইইই প্রোগ্রামের ৩য় আইইবি-…
  • ০৯ আগস্ট ২০২৬