ঢাবির চারুকলার পর কলা ইউনিটেও প্রথম সৌম্যদীপ্ত মণ্ডল

০৭ জুন ২০২৩, ০১:১৯ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:০৬ AM
সৌম্যদীপ্ত মণ্ডল

সৌম্যদীপ্ত মণ্ডল © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে প্রথমবর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার এতে পাশের হার ৯.৬৯শতাংশ। প্রাপ্ত ফলাফলে এবার প্রথম হয়েছেন সৌম্যদীপ্ত মণ্ডল। তার রোল: ১১৩৯৪৬১ এবং এ ইউনিটের পরীক্ষায় তার প্রাপ্ত স্কোর ১০৩।

বুধবার (০৭ জুন) বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন।

তিনি ঢাকা কলেজের শিক্ষার্থী। বিজ্ঞান বিভাগ থেকে তিনি এ বছর উচ্চ মাধ্যমিক পাশ করেন। এর আগে সোমবার প্রকাশিত চারুকলার ফলেও প্রথম হয়েছেন সৌম্যদীপ্ত মণ্ডল। সেখানে তার রোল নম্বর ৪১০৭০২৪ এবং সর্বমোট প্রাপ্ত নম্বর ছিল ১০২। 

এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন শেষ হয় গত ২০ মার্চ। চারটি ইউনিটে পাঁচ হাজার ৯৬৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২ লাখ ৯৮ হাজার ৪৩০ জন। চারুকলা ইউনিটে ১৩০টি আসনের বিপরীতে আবেদন পড়েছিল ৭ হাজার ৯৬টি। আসনপ্রতি প্রায় ৫৪ জন প্রার্থী অংশ নেয়।

এছাড়াও বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১২ মে বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত নেওয়া হয়। এক হাজার ৮৫১টি আসনের বিপরীতে আবেদন পড়েছিল এক লাখ ২৭ হাজার ৭৫টি। আসন প্রতি লড়াই হচ্ছে ৬৯ জনের।

ফলাফল জানবেন যেভাবে
ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী তার উচ্চমাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে https://admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে পরীক্ষার ফলাফল জানতে পারবেন।

এছাড়াও আবেদনকারীরা রবি, এয়ারটেল, বাংলালিংক অথবা টেলিটক নম্বর থেকে DU Unit <roll no> টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS-এ তার ফলাফল জানতে পারবেন।

সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার
  • ১৯ এপ্রিল ২০২৬
মতলব উত্তরে কৃষিজমিতে অবৈধ ইটভাটা, বাড়ছে পরিবেশ ঝুঁকি
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেল নিয়ে সরকার জনগণের সঙ্গে মিথ্যাচার করছে: রুমিন …
  • ১৯ এপ্রিল ২০২৬
ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইকে মূল্যছাড়সহ আকর্ষণীয় সুবিধা
  • ১৯ এপ্রিল ২০২৬
নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে প্ল্যাকার্ড হাতে চবিতে ছাত্র…
  • ১৯ এপ্রিল ২০২৬
রুমিন ফারহানার বক্তব্যকালীন সরকারি এমপিদের অঙ্গভঙ্গি, প্রশ্…
  • ১৯ এপ্রিল ২০২৬