ডাম্পট্রাক নিষিদ্ধ ও ফিটনেসবিহীন যান জব্দের দাবিতে মানববন্ধন

২৮ জুলাই ২০২৬, ০৪:২৯ PM
নিরাপদ সড়ক আন্দোলনের মানববন্ধন

নিরাপদ সড়ক আন্দোলনের মানববন্ধন © টিডিসি ছবি

মরণঘাতি ডাম্পট্রাক স্থায়ীভাবে নিষিদ্ধ ও ফিটনেসবিহীন সকল যানবাহন জব্দ করার দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন করেছে নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ)।
‎
‎মঙ্গলবার (২৮ জুলাই) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করা হয়। 
‎
মানববন্ধনে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক আন্দোলনের লক্ষ্মীপুর জেলা আহ্বায়ক আবদুল কাদের তুষার, যুগ্ম সদস্য সচিব মেহেদী হাসান মুন্না, মিরাজুর রহমান মিরাজ, রায়পুর উপজেলা সদস্য সচিব ফজলে রাব্বি, জেলা এনসিপির সদস্য সচিব অ্যাডভোকেট শামসুজ্জামান সোহেল, সিসিএসের জেলা সভাপতি আবুল হাসান সোহেল, বিকেবি ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ইসমাঈল হোসেন সুজন, নিসআর সাবেক জেলা আহ্বায়ক বায়েজিদ ভূঁইয়া, সাবেক সদস্য সচিব বেলায়েত পাটোয়ারীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও কর্মজীবীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, ডাম্প ট্রাক এখন সড়কে মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। নিয়ম অনুযায়ী রাত ১০টার পর চলাচলের কথা থাকলেও দিনের বেলায়ও এসব যানবাহন অতিরিক্ত গতিতে চলাচল করছে। এর ফলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে এবং প্রাণহানির ঘটনা বাড়ছে।

বক্তারা অভিযোগ করেন, গত রোববার যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে ডাম্প ট্রাকের চাপায় এক সাবেক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। তারা বলেন, ডাম্প ট্রাকের দৌরাত্ম্য বন্ধ করা না গেলে আরও অনেক নিরীহ মানুষ প্রাণ হারাবে। একই সঙ্গে এ খাতের সিন্ডিকেটের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

মানববন্ধন থেকে রোববার নিহত ব্যক্তির মৃত্যুর বিচার, ডাম্প ট্রাক স্থায়ীভাবে নিষিদ্ধকরণ এবং ডাম্প ট্রাকসহ ফিটনেসবিহীন সব যানবাহনের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়ে সেগুলো জব্দের দাবি জানানো হয়।

উড়ন্ত কার উন্মোচন করলেন ইলন মাস্ক, বাজারে আসতে পারে ২০২৮ স…
  • ১৬ অক্টোবর ২০২৬
ডাকসু নির্বাচনকে ঢাবির একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করতে না পা…
  • ১৬ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস, পার্টি স্প্রেতে ছাত্রীর চ…
  • ১৬ অক্টোবর ২০২৬
চুয়েটে অচলাবস্থার দায় কার, সমাধান কী
  • ১৬ অক্টোবর ২০২৬
নতুন করে আর কেউ গণরুম-গেস্টরুমের সংস্কৃতি ফিরিয়ে আনতে পারবে…
  • ১৬ অক্টোবর ২০২৬
‘বিএনপি পাঁচ বছর দেশ শাসন করলে আমরা দুর্ভিক্ষে মারা যাব’— …
  • ১৬ অক্টোবর ২০২৬