ঢাবির কলা ইউনিটের ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে

০৭ জুন ২০২৩, ০৯:০৫ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:০৬ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ও সময় ঘোষণা করা হয়েছে। আজ বুধবার (৭ জুন) বেলা ১টায় এ ফলাফল প্রকাশ করা হবে। ভর্তি বিষয়ক ওয়েবসাইট ও ক্ষুদে বার্তায় (এসএমএস) মাধ্যমে ফলাফল জানতে পারবে শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে কর্তৃপক্ষ জানিয়েছে, ৭ জুন ২০২৩ দুপুর ১.০০ টায় কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

এর আগে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের পরিচালক মাহমুদ আলম দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ফলাফল বুধবার (৭ জুন) প্রকাশ করা হবে। এ বিষয়ে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হবে।

এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন শেষ হয় গত ২০ মার্চ। চারটি ইউনিটে পাঁচ হাজার ৯৬৫টি আসনের বিপরীতে আবেদন করেন ২ লাখ ৯৮ হাজার ৪৩০ জন।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি থেকে প্রাপ্ত তথ্য বলছে, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের দুই হাজার ৯৩৪টি আসনের বিপরীতে মোট আবেদন পড়ে এক লাখ ২২ হাজার ৮৮২টি। একটি আসনের বিপরীতে লড়াই হচ্ছে প্রায় ৪২ জন শিক্ষার্থীর।

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী তার উচ্চমাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে https://admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে পরীক্ষার ফলাফল জানতে পারবেন।

এছাড়াও আবেদনকারীরা রবি, এয়ারটেল, বাংলালিংক অথবা টেলিটক নম্বর থেকে DU Unit <roll no> টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS-এ তার ফলাফল জানতে পারবেন।

জলাবদ্ধতা নিরসনে স্বেচ্ছাশ্রমে খাল পরিষ্কারের উদ্যোগ
  • ২৮ জুলাই ২০২৬
মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড
  • ২৮ জুলাই ২০২৬
সাইকেল চুরির অভিযোগে চাচা ভাতিজার বিরোধ, হাসুয়ার কোপে আহত ভ…
  • ২৮ জুলাই ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে নগদ লিমিটেড, আবেদন ৮ আগস্ট পর…
  • ২৮ জুলাই ২০২৬
গাজী নজরুলের এমপি পদ নিয়ে যা বলল নির্বাচন কমিশন
  • ২৮ জুলাই ২০২৬
মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক আনিসুর রহমান
  • ২৮ জুলাই ২০২৬