সাইকেল চুরির অভিযোগে চাচা ভাতিজার বিরোধ, হাসুয়ার কোপে আহত ভাতিজার মৃত্যু

২৮ জুলাই ২০২৬, ০৪:৪৫ PM
গাংনী থানা

গাংনী থানা © সংগৃহীত ও সম্পাদিত

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া গ্রামে চাচার হাসুয়ার কোপে নাহিদ হোসেন (২০) নামে এক ভাতিজার মৃত্যু হয়েছে। নিহত নাহিদ তেঁতুলবাড়ীয়া গ্রামের ভিটাপাড়ার জাহিদ হোসেনের ছেলে। অভিযুক্ত লালন হোসেন একই গ্রামের নুরুল ইসলামের ছেলে।

জানা যায়, একটি বাইসাইকেল চুরির অভিযোগকে কেন্দ্র করে চাচা লালনের হাসুয়ার কোপে ভাতিজা নাহিদের মৃত্যু হয়। মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, গত ২৬ জুলাই লালন হোসেনের একটি বাইসাইকেল চুরি হয়ে যায়। সাইকেলটি তার ভাইয়ের ছেলে নাহিদ চুরি করেছে বলে অভিযোগ করেন লালন। এ নিয়ে দুজনের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়। পরদিন ২৭ জুলাই একই বিষয় নিয়ে আবারও চাচা-ভাতিজার মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হাতে থাকা হাসুয়া দিয়ে লালন নাহিদকে এলোপাতাড়ি কোপ দেন। এতে নাহিদ গুরুতর রক্তাক্ত জখম হন।
প্রতিবেশীরা আহত নাহিদকে উদ্ধার করে প্রথমে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার আরও অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়।

অবশেষে চিকিৎসাধীন অবস্থায় একদিন পর তার মৃত্যু হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতের বাবা এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নিচ্ছিলেন।

এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাদ্দিদ মুর্শেদ চৌধুরী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

উড়ন্ত কার উন্মোচন করলেন ইলন মাস্ক, বাজারে আসতে পারে ২০২৮ স…
  • ১৬ অক্টোবর ২০২৬
ডাকসু নির্বাচনকে ঢাবির একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করতে না পা…
  • ১৬ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস, পার্টি স্প্রেতে ছাত্রীর চ…
  • ১৬ অক্টোবর ২০২৬
চুয়েটে অচলাবস্থার দায় কার, সমাধান কী
  • ১৬ অক্টোবর ২০২৬
নতুন করে আর কেউ গণরুম-গেস্টরুমের সংস্কৃতি ফিরিয়ে আনতে পারবে…
  • ১৬ অক্টোবর ২০২৬
‘বিএনপি পাঁচ বছর দেশ শাসন করলে আমরা দুর্ভিক্ষে মারা যাব’— …
  • ১৬ অক্টোবর ২০২৬