শেষ হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা

৩১ মে ২০২৩, ০৩:৫৮ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:২৭ AM

© ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষ স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ভর্তি পরীক্ষা শেষের মধ্য দিয়ে কোলাহল কেটে নিরবতায় ফিরেছে ক্যাম্পাসে। তিন দিনব্যাপী অনুষ্ঠিত পরীক্ষার শেষ দিনে আজ বুধবার (৩১ মে) 'সি' ইউনিটের গ্রুপ-৫: অ-বিজ্ঞান (সকাল ৯টা থেকে ১০টা), 'বি' ইউনিটের গ্রুপ-১: বাণিজ্য (বেলা ১১টা থেকে ১২টা) ও গ্রুপ-২: অ-বাণিজ্য (বেলা ১টা থেকে ২টা)-এর পরীক্ষা অনুষ্ঠিত হয়।

'সি' ইউনিটের গ্রুপ-৫-এর পরীক্ষায় ১ হাজার ৫৫৬ জন এবং বি ইউনিটের গ্রুপ-১ (বাণিজ্য) এ ১৬ হাজার ৯০৪ জন ও গ্রুপ-২ (অ-বাণিজ্য) এ ১৩ হাজার ৭৭১ জন পরীক্ষার্থী ছিল। উপস্থিতির হার ছিল ৮৩.৮৫ শতাংশ।

এদিন বেলা ১১টা ২০ মিনিটের দিকে ডিনস কমপ্লেক্সের সামনের চত্বরে এক সংবাদ ব্রিফিংয়ে উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার ভর্তি পরীক্ষা সম্পর্কে গণমাধ্যম প্রতিনিধিদের অবহিত করেন। এসময় তিনি গণমাধ্যম কর্মীদের ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। 

তিন দিনব্যাপী এই ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতা প্রদানের জন্য উপাচার্য বিশ্ববিদ্যালয় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবক, রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ, স্থানীয় জনপ্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ, গোয়েন্দা সংস্থা, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, স্থানীয় এলাকাবাসী, ক্যাম্পাস ও বাইরের গণমাধ্যম প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। আগামীতেও বিশ্ববিদ্যালয়ের কর্মকাণ্ডে অনুরূপ সহযোগিতা পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এসময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক মো. হুমায়ুন কবীর, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. অবায়দুর রহমান প্রমানিক, প্রক্টর অধ্যাপক মো. আসাবুল হক, ছাত্র উপদেস্টা অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম সাউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডেসহ প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

জলাবদ্ধতা নিরসনে স্বেচ্ছাশ্রমে খাল পরিষ্কারের উদ্যোগ
  • ২৮ জুলাই ২০২৬
মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড
  • ২৮ জুলাই ২০২৬
সাইকেল চুরির অভিযোগে চাচা ভাতিজার বিরোধ, হাসুয়ার কোপে আহত ভ…
  • ২৮ জুলাই ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে নগদ লিমিটেড, আবেদন ৮ আগস্ট পর…
  • ২৮ জুলাই ২০২৬
গাজী নজরুলের এমপি পদ নিয়ে যা বলল নির্বাচন কমিশন
  • ২৮ জুলাই ২০২৬
মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক আনিসুর রহমান
  • ২৮ জুলাই ২০২৬