কত নাম্বার হলে বিশ্ববিদ্যালয়ে সুযোগ মিলবে ‘সি’ ইউনিটে উত্তীর্ণদের

২৯ মে ২০২৩, ১১:৩৮ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:২৭ AM
ভর্তি পরীক্ষা

ভর্তি পরীক্ষা © ফাইল ফটো

জিএসটি গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য ইউনিটের (সি ইউনিট) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। সোমবার (২৯ মে) রাত ৮.০০ টায় এ ফলাফল প্রকাশ করা হয়। 

ফলাফল অনুযায়ী এবারের ভর্তি পরীক্ষায় পাসের হার ৬৩.৪৬%। তবে উত্তীর্ণ হলেও আসন সংখ্যা সীমিত থাকায় সব শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাবেন না। তথ্য অনুযায়ী সি ইউনিটে আসন রয়েছে তিন হাজার ৩৩২টি।

ভর্তি পরীক্ষায় অংশ নেওয়াদের মধ্যে ৮৫ নম্বরের উপরে পেয়েছেন মাত্র ১ জন। তাছাড়া ৮০ নম্বরের উপরে পেয়েছেন ১৬ জন, ৭৫ নম্বরের উপরে পেয়েছেন ৮৮ জন, ৭০ নম্বরের উপরে পেয়েছেন ৩৯০ জন, ৬৫ নম্বরের উপরে পেয়েছেন ৯৮৪, ৬০ নম্বরের উপরে পেয়েছেন ২ হাজার ১৯৭, ৫৫ নম্বরের উপরে পেয়েছেন ৪ হাজার ১৬০, ৫০ নম্বরের উপরে পেয়েছেন ৭ হাজার ২১ জন শিক্ষার্থী।

তথ্য অনুযায়ী ৫৫ এর উপরে নম্বর পেয়েছেন মোট ৪ হাজার ১৬০ জন। বিগত বছরের ভর্তি তথ্য বিশ্লেষণ করে দেখা যায় সাধারণ মেধাতালিকার প্রথম ৪  হাজারের প্রায় সবাই কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন। এই হিসেব অনুযায়ী তাই যাদের নম্বর ৫৫ এর উপরে তাদের প্রায় সব শিক্ষার্থীই কোনো না কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন। 

উল্লেখ্য, গত শনিবার (২৭ মে) দুপুর ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের ১৯টি কেন্দ্রে সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। জানা গেছে, গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেন ৩৯ হাজার ৮৬৪ জন। আবেদনকারীর মধ্যে অনুপস্থিত ছিলেন ১৫১৩ জন এবং যা মোট হিসেবে ৩ দশমিক ৮০ শতাংশ। এবারের পরীক্ষায় পাশ নম্বর ৩০ এর কম পেয়েছেন অর্থাৎ অনুত্তীর্ণ হয়েছেন ২৪ হাজার ৩৩৭ জন। যা মোট আবেদনের ৬৩ দশমিক ৪৬ শতাংশ। ১ জন পরীক্ষার্থীর খাতা বাতিল করা হয়েছে

বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence