ঢাবি ‘ঘ’ ইউনিট ভর্তি পরীক্ষা পদ্ধতি নিয়ে কর্মশালা

০৯ জুন ২০১৮, ১২:৩৪ PM
টিডিসি ফটো

টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মান উন্নয়ন, বিভিন্ন দিক নির্দেশনা ও পরামর্শ গ্রহণের লক্ষ্যে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ।

এতে স্বাগত বক্তব্য প্রদান করেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম। ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিষয় উপস্থাপন করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মফিজুর রহমান এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান। প্রাথমিক ধারনাপত্র উপস্থাপন করেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আজম। এসময় জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হক উপস্থিত ছিলেন।

কর্মশালা শেষে এ উপলক্ষে গত ১ ফেব্রæয়ারি ২০১৮ কক্সবাজারে অনুষ্ঠিত কর্মশালার আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

 

এসএসসি পাসেই চাকরি আড়ংয়ে, আবেদন ৫ জুলাই পর্যন্ত
  • ২৯ জুন ২০২৬
প্রধানমন্ত্রীর তহবিল থেকে বিরোধী দলের আসনে ২০ কোটি টাকা বরা…
  • ২৯ জুন ২০২৬
নদীতে ভাসছিল নবজাতকের মরদেহ, শরীরে বাঁধা ছিল ইট
  • ২৯ জুন ২০২৬
ফুলবাড়ীয়ায় মাদক কারবারিদের বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ
  • ২৯ জুন ২০২৬
প্রত্যেকে একটি করে গাছ লাগাবে, ভাই-বোন জন্ম  নিলে তাদের নাম…
  • ২৯ জুন ২০২৬
পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর
  • ২৯ জুন ২০২৬