সোমবার সাড়ে ১১টায় চবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল

২১ মে ২০২৩, ১০:৫১ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৫ AM

© ফাইল ফটো

আজ সোমবার (২২ মে) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। এদিন বেলা সাড়ে ১১টায় এটি প্রকাশ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তাছাড়া অন্যান্য ইউনিটের ফলাফল চূড়ান্তকরণের কাজ চলমান আছে বলে জানানো হয়েছে। এসব ইউনিটের ফলাফল চূড়ান্ত হলে তা প্রকাশ করা হবে।

গতকাল রবিবার (২১ মে) চবির আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. খাইরুল ইসলাম বলেন, এখনও কোনো ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়নি। আগামীকাল সোমবার ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হতে পারে। 

এদিকে, রবিবার রাত ১০টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে এক সংক্ষিপ্ত নোটিশে জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষার প্রাথমিক ফলাফল সোমবার সকাল সাড়ে ১১টায় প্রকাশিত হবে। তাছাড়া অন্যান্য ইউনিটের ফলাফল চূড়ান্তকরণের কাজ চলমান আছে। এসব ইউনিটের ফলাফল চূড়ান্ত হলে তা প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, গত ১৬ ও ১৭ মে বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়। দু’দিনে চার শিফট মিলিয়ে মোট ৮০ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় উপস্থিত ছিলেন।

‘এ’ ইউনিটে ৭৪ হাজার ৭০৪ পরীক্ষার্থী আবেদন করলেও ৫৯ হাজার ৬০৯ জন ভর্তি পরীক্ষায় অংশ নেন। আগামী ২৫ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষা চলবে।

নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ ছাত্রদল নেতা রকি
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জাকসুকে ‘অবৈধ’ আখ্যা, সুষ্ঠু নির্বাচন আয়োজনের আহ্বান ছাত্র …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রিপিট ক্যাডার বন্ধ, শিক্ষা ক্যাডারের শূন্য পদ যুক্তসহ তিন দ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কর্মরত শিক্ষকদের ফের দিতে হবে যোগ্যতার প্রমাণ, বসতে হবে পরী…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রতিবন্ধী ভাতার কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়, ভুক্তভোগীদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
এক ভিসাতেই মধ্যপ্রাচ্যের ৬ দেশ ভ্রমণের সুযোগ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9