‘একক ভর্তি পরীক্ষার অধীনে সব বিশ্ববিদ্যালয়কেই আসতে হবে’

০৯ মে ২০২৩, ০২:০৬ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪৯ AM
ভর্তি পরীক্ষা

ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

আগামী শিক্ষাবর্ষ থেকে একক ভর্তি পরীক্ষার অধীনে সব বিশ্ববিদ্যালয়কেই আসতে হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক মো. আবু তাহের। মঙ্গলবার (০৯ মে) দ্যা ডেইলি ক্যাম্পাসকে এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

অধ্যাপক আবু তাহের বলেন, ভারত, কানাডাসহ অনেক রাষ্ট্রেই একক ভর্তি পরীক্ষার মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি কার্যক্রম চলছে। এই পদ্ধতিতে তাদেরতো সমস্যা হচ্ছে না তাহলে আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোর সমস্যা কেন হবে। আর সরকার যেহেতু চাচ্ছে এবং রাষ্ট্রপতি নির্দেশনা দিয়েছেন তাই সব বিশ্ববিদ্যালয়কেই একক ভর্তি পরীক্ষার অধীনে আসতে হবে।

এসময় তিনি আরো বলেন, এই শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শেষ হলেই ন্যাশনাল টেস্টিং ন্যাশনাল টেস্টিং অথরিটি (এনটিএ) গঠনসহ একক ভর্তি পরীক্ষা আয়োজনের কার্যক্রম শুরু হবে।

আরো পড়ুন: প্রকৌশল গুচ্ছের আবেদন শুরু কাল, পরীক্ষা ১৭ জুন

এদিকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে একক ভর্তি পরীক্ষা পদ্ধতি নিয়ে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের মতামত জানতে চেয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এ লক্ষ্যে গত ৩০ এপ্রিল  প্রতিষ্ঠানটির সচিব ড. ফেরদৌস জামান স্বাক্ষরিত একটি চিঠি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিকট পাঠানো হয়েছে। 

এর আগে, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়সমূহের চ্যান্সেলরের অভিপ্রায় অনুযায়ী গত ১৫ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রজ্ঞাপনে আগামী শিক্ষাবর্ষ থেকে একক ভর্তি পরীক্ষার সিদ্ধান্তের কথা জানানো হয়। পরে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়কে একক ভর্তি পরীক্ষার আওতায় নেওয়ার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে দায়িত্ব দেওয়া হয়।

এছাড়া, গত ০৩ এপ্রিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) একটি সভা অনুষ্ঠিত হয়। আগামী বছর থেকে দেশের সবকটি বিশ্ববিদ্যালয়ের জন্য ‘একক’ ভর্তি পরীক্ষা নেওয়ার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম পরিচালনার জন্য ন্যাশনাল টেস্টিং অথরিটি (এনটিএ)’ নামে পৃথক একটি কর্তৃপক্ষ গঠন করার কথা জানানো হয়।

বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশিদের মধ্যে শীর্…
  • ০৮ অক্টোবর ২০২৬
পাটওয়ারীর বাড়িতে আগুনের ভুয়া ভিডিও ভাইরাল, তদন্তের দাবি
  • ০৮ অক্টোবর ২০২৬
নবীনবরণের আগের রাতে গোবিপ্রবির হল গেটে ককটেল বিস্ফোরণ
  • ০৮ অক্টোবর ২০২৬
ফেলোশিপ নিয়ে উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে নেদারল্যান্ডস
  • ০৮ অক্টোবর ২০২৬
‘বিশাল গরু পার্টি’ থিমে সিডনিতে আইইউটিয়ানদের পুনর্মিলনী
  • ০৮ অক্টোবর ২০২৬
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই
  • ০৮ অক্টোবর ২০২৬