ঢাবির কলা ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, প্রতি আসনে লড়বে ৪২ জন

০৬ মে ২০২৩, ০৮:১৯ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫৩ AM
ঢাবির কলা ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

ঢাবির কলা ইউনিটের ভর্তি পরীক্ষা আজ © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শনিবার (০৬ মে) অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রসহ একযোগে দেশের আরও ৭ বিভাগীয় উপকেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলবে ভর্তি পরীক্ষা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবারের ভর্তি পরীক্ষা শুরু হয় গত ২৯ এপ্রিল। ওই দিন চারুকলা ইউনিটের (সাধারণ জ্ঞান ও অঙ্কন) পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তি পরীক্ষা। আজ শনিবার (৬ মে) অনুষ্ঠিত হবে আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা। ১২ মে বিজ্ঞান ইউনিট এবং পরদিন ১৩ মে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা হবে।

ঢাবি ভর্তি কমিটির দেওয়া তথ্য অনুযায়ী, এ বছর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান বিভাগের মোট ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে মোট আবেদন পড়েছে ১ লাখ ২২ হাজার ৮৮২টি। সে হিসেবে একটি আসনের বিপরীতে লড়াই করবে প্রায় ৪২ জন শিক্ষার্থী।

এদিকে ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’, ‘বিজ্ঞান’ এবং ‘ব্যবসায় শিক্ষা’ ইউনিটের প্রবেশপত্র ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। পরীক্ষার্থীরা সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগপর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

আরও পড়ুন: ঢাবির পরীক্ষায় শাবিপ্রবিতে অংশ নেবেন ১৭৫১ পরীক্ষার্থী

এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার আবেদন শেষ হয় গত ২০ মার্চ। চারটি ইউনিটে ৫ হাজার ৯৬৫টি আসনের বিপরীতে এবার ভর্তির জন্য আবেদন করেছেন ২ লাখ ৯৮ হাজার ৪৩০ জন।

পাঁচটি ইউনিটের পরিবর্তে এবার থেকে চারটি ইউনিটের অধীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হচ্ছে। ইতিমধ্যে বদলে ফেলা হয়েছে ইউনিটগুলোর নামও। আগে পরীক্ষা হতো ক, খ, গ, ঘ ও চ—পাঁচটি ইউনিটের অধীন। নতুন চারটি ইউনিটের নাম হচ্ছে—কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, বিজ্ঞান ইউনিট, ব্যবসায় শিক্ষা ইউনিট এবং চারুকলা ইউনিট।

তিন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই ভর্তি পরীক্ষা
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার নতুন সংযোজন অনুযায়ী, এবারই প্রথম এই অনুষদে একসঙ্গে পরীক্ষা দিচ্ছে মানবিক, ব্যাবসায় ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এবার কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট আসন সংখ্যা ২ হাজার ৯৩৪টি। এর মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ৯০৮টি, মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের যথাক্রমে জন্য ১ হাজার ৭৪৪টি ও ২৮২টি আসন বরাদ্দ রয়েছে।

বিজ্ঞান ইউনিটে মোট আসন সংখ্যা ১ হাজার ৮৫১টি। এর মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ১ হাজার ৭৭৫টি, মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য যথাক্রমে ৫১ এবং ২৫টি আসন বরাদ্দ রয়েছে। ব্যবসায় শাখা ইউনিটে মোট আসন সংখ্যা ১ হাজার ৫০টি। এর মধ্যে বিজ্ঞান, মানবিক, বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য যথাক্রমে ৯৫টি, ২৫টি এবং ৯৩০টি আসন বরাদ্দ রয়েছে। চারুকলা ইউনিটে মোট আসন ১৩০টি।

পরীক্ষার মানবণ্টন
প্রতিটি ইউনিটের ভর্তি পরীক্ষার সময় দেড় ঘণ্টা। এর মধ্যে চারুকলা ইউনিট ছাড়া বাকি সব ইউনিটে ৬০ নম্বরের বহুনির্বাচনি ও ৪০ নম্বরের লিখিত অনুষ্ঠিত পরীক্ষা হবে। বহুনির্বাচনি পরীক্ষার জন্য ৪৫ মিনিট ও লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট সময় থাকবে। মোট ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এর মধ্যে ভর্তি পরীক্ষায় ১০০ এবং এসএসসি বা সমমান ও উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষার ফলাফলের ওপর থাকবে ২০ নম্বর।

বিভাগীয় যেসব বিশ্ববিদ্যালয়ে উপকেন্দ্র
গত বছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র ও দেশের ৭টি বিভাগীয় উপকেন্দ্রে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হচ্ছে- ঢাকা বিভাগের পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি), চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি), রাজশাহী বিভাগের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি), খুলনা বিভাগের খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি), সিলেট বিভাগের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি), রংপুর বিভাগের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি), বরিশাল বিভাগের বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ও ময়মনসিংহ বিভাগের পরীক্ষা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অনুষ্ঠিত হবে।

জ্বালানি তেল সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি এমপি রা…
  • ৩০ মার্চ ২০২৬
মৌচাকের মধু বিক্রির টাকায় শিক্ষার্থীদের ক্রীড়াসামগ্রী, প্রশ…
  • ৩০ মার্চ ২০২৬
ইরানে যুদ্ধ থামাতে গিয়ে আহত হলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্…
  • ৩০ মার্চ ২০২৬
নওগাঁয় ৫ বিঘা ধানক্ষেতে বিষ ছিটিয়ে ফসল নষ্টের অভিযোগ
  • ৩০ মার্চ ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল নিয়ে ধোঁয়াশা, যা …
  • ৩০ মার্চ ২০২৬
সংসদে ‘সালাহউদ্দিন সাহেব’ সম্বোধন নিয়ে আপত্তি, হাসনাতের দুঃ…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence