ইউজিসির সভা সোমবার, জবি-ইবির গুচ্ছে থাকা নিয়ে যা জানা যাচ্ছে

০১ এপ্রিল ২০২৩, ১১:০৭ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:১২ AM
একক ভর্তি পরীক্ষা নিয়ে ইউজিসির সভা সোমবার

একক ভর্তি পরীক্ষা নিয়ে ইউজিসির সভা সোমবার © ফাইল ছবি

এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষায় না থাকার বিষয়ে শক্ত অবস্থানে রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। এরইমধ্যে সব বিশ্ববিদ্যালয়ে একক ভর্তি পরীক্ষা নিতে সভা ডেকেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। নীতি-নির্ধারণী পর্যায়ের সভাটি আগামী সোমবার অনুষ্ঠিত হবে।

জানা গেছে, এতে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ (বুয়েট) বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের থাকতে অনুরোধ জানানো হয়েছে। তবে এবার জবি ও ইবির থাকার বিষয়েই সভায় মূলত আলোচনা হবে বলে ইউজিসির একটি সূত্র জানিয়েছে।

সূত্রটি জানায়, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি চান সব বিশ্ববিদ্যালয় নিয়েই গুচ্ছ ভর্তি পরীক্ষা নিতে চান। গত সপ্তাহে এ সংক্রান্ত একটি সভাও হয়েছে। আগামী বছর থেকে সব বিশ্ববিদ্যায় নিয়ে একটি ভর্তি হবে। এবার যাবে ইবি ও জবি থাকে গুচ্ছে, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে মূলত এ সভা হবে। পাশাপাশি একটি ভর্তি পরীক্ষা ও ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) গঠনের বিষয়েও আলোচনা হবে বলে জানা গেছে।

সভার বিষয়ে দেওয়া চিঠিতে বলা হয়েছে, শিক্ষামন্ত্রী দীপু মনির সভাপতিত্বে গত সপ্তাহের সোমবার পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের পরিচালন নীতি ও শিক্ষার মানোন্নয়ন বিষয়ে মতবিনিময় সভা হয়। এতে আগামী বছর থেকে একক ভর্তি পরীক্ষা নিতে ব্যবস্থা করার সিদ্ধান্ত হয়েছে। পর্যায়ক্রমে এনটিএ গঠন করা হবে।

এ বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণে শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে ইউজিসি চেয়ারম্যান ও সদস্যদের উপস্থিতিতে সোমবারের সভা হবে। এতে শিক্ষা উপমন্ত্রী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবও উপস্থিত থাকবেন।

উত্তরা ইউনিভার্সিটিতে ১০০ শতাংশ বৃত্তির সুযোগ 
  • ০৮ এপ্রিল ২০২৬
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, বায়ুদূষণে দ্বিতীয়
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের দেওয়া যে ১০ শর্ত মেনে যুদ্ধ স্থগিতে রাজি যুক্তরাষ্ট্র
  • ০৮ এপ্রিল ২০২৬
মোবাইল মেরামত করে না দেওয়ায় কিশোরীর আত্মহত্যা
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মানববন…
  • ০৮ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০৮ এপ্রিল ২০২৬
close