আড়াই লাখ ছাড়িয়েছে ঢাবিতে ভর্তির আবেদন

১৯ মার্চ ২০২৩, ০৯:২৫ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:৩১ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন সংখ্যা আড়াই লাখ ছাড়িয়েছে। গত ২৭ ফেব্রুয়ারি থেকে অনলাইনে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়। শনিবার (১৮ মার্চ) এ তথ্য জানিয়েছেন তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক মো. শরিফুল ইসলাম।

তিনি জানান, রোববার পর্যন্ত ২ লাখ ৬০ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। আরও একদিন সময় থাকায় আরও অনেকে আবেদন করবেন। ২০২১-২২ শিক্ষাবর্ষে ২ লাখ ৯০ হাজার ৪৮০ জন আবেদন করেছিলেন।

আবেদনকারীরা আগামী ১৮ এপ্রিল থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষার এক ঘন্টা আগে পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। বিজ্ঞান ইউনিট, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, বিজনেস স্টাডিজ ইউনিট এবং চারুকলা ইউনিটে এবার ভর্তি পরীক্ষা হবে। 

কলা বিভাগে ১৩০টিসহ শিক্ষার্থীদের জন্য মোট ৫ হাজার ৯৬৫টি আসন রয়েছে। এর মধ্যে বিজ্ঞানে এক হাজার ৮৫১টি আসন, কলা, আইন ও সামাজিক বিজ্ঞানে দুই হাজার ৯৩৪টি ও বিজনেস স্টাডিজে এক হাজার ৫০টি এবং চারুকলায় ১৩০টি আসন রয়েছে।

পারিবারিক কলহ কেড়ে নিল আসমার প্রাণ
  • ১৩ জুন ২০২৬
সকাল মধ্যে ১১ জেলায় ঝড়ের আভাস
  • ১৩ জুন ২০২৬
সীমান্তের শূন্য রেখায় রাত কাটাচ্ছেন দেড় বছরের শিশুসহ ১২ জন
  • ১৩ জুন ২০২৬
যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্দুক হামলায় নিহত ১, আহত ১১
  • ১৩ জুন ২০২৬
সাপের কামড়ে প্রাণ গেল স্কুলছাত্রের
  • ১৩ জুন ২০২৬
ফের দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড গড়ল ফেনী 
  • ১২ জুন ২০২৬
×