বিইউপির ভর্তি পরীক্ষা ২৪-২৫ মার্চ, বিজ্ঞপ্তি প্রকাশ

২২ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৩৯ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ০১:০১ PM
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস © ফাইল ছবি

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এ ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী মার্চ মাসের ২৪ ও ২৫ তারিখে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিইউপি থেকে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। ১৫ মার্চ পর্যন্ত ভর্তির ওয়েবসাইটে গিয়ে (https://admission.bup.edu.bd/) আবেদন করা যাবে। ২০২১ ও ২০২২ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন।

আরও পড়ুন: আইইউটির ভর্তি পরীক্ষা ২৬ মে

ভর্তি বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২৪ মার্চ সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী আর্টস ও সোশ্যাল সায়েন্স অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই দিনই বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরদিন ২৫ মার্চ সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সায়েন্স ও টেকনোলজি অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিনে বিজনেস স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষা বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত নেওয়া হবে।

আরও পড়ুন: মে’তে হতে পারে গুচ্ছ ভর্তি পরীক্ষা

এবার ভর্তি পরীক্ষা শুধু ঢাকা শহরের কেন্দ্রে অনুষ্ঠিত হবে। তবে মৌখিক পরীক্ষা হবে ঢাকার বিইউপির ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে বলে ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রি করায় ইউপিএলের বিক্রয়কেন্দ্রে …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
মির্জা ফখরুলের আসনে উপনির্বাচনে বৈধ ৬ প্রার্থী, বিএনপিরই ২ …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজিং কমিটি গঠন নিয়ে সব মাদ্রাসার অধ্যক্ষ-সুপারকে জরুরি…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকায় মনোরেল করিডোর উন্নয়নে প্রাক-সম্ভাব্যতা সমীক্ষার চুক্তি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যারাই জড়িত হোক, আইনের আওতায় আসবেন—সালমানের স্টুডিও ভাঙচুর ই…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬