আইইউটির ভর্তি পরীক্ষা ২৬ মে

১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৪৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৪ PM
ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি

ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি © ফাইল ছবি

ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতকে ভর্তির পরীক্ষা আগামী ২৬ মে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের জন্য ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির ভর্তি পরীক্ষা আগামী ২৬ মে অনুষ্ঠিত হবে। ভর্তির সংক্রান্ত বিজ্ঞপ্তি শিগগিরই জানানো হবে বলে এতে জানানো হয়।

গেল বছরের ভর্তি বিজ্ঞপ্তি অনুসারে, বিশ্ববিদ্যালয়টিতে মোট ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরমধ্যে থাকবে গণিত-৩৫, পদার্থ- ৩৫, রসায়ন- ১৫, ইংরেজি-১৫ নম্বর। সময় দেয়া হবে দুই ঘণ্টা। প্রশ্ন হবে ইংরেজিতে। যারা বাংলা মিডিয়ামের শিক্ষার্থী তাদের ইংরেজিতে পাকাপোক্ত হতে হবে। তবে ইংরেজি বুঝতে সমস্যা হলে তাদের জন্য আইইউটির ভর্তি পরীক্ষায় পাস করা কঠিন হয়ে পড়বে। 

প্রতি প্রশ্নের মান ১। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ করে নেগেটিভ মার্কিং হবে। পরীক্ষায় কোন পাশ মার্কস নেই। প্রশ্নপত্র সম্পূর্ণ ইংরেজিতে করা হবে। পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।

আরও পড়ুন: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম সমাপ্ত ঘোষণা

আইইউটি একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। যা সরাসারি ইসলামী সহযোগী সংস্থা (ওআইসি) দ্বারা নিয়ন্ত্রিত হয়। এখানে বাংলাদেশ আর ওআইসিভুক্ত দেশগুলোর শিক্ষার্থীরা পড়াশোনার সুযোগ পায়। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে গাজীপুরের বোর্ড বাজারে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়। এখানে রয়েছে ৬টি বিভাগে ৭৬২ আসন। 

বিভাগ ও আসন
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই)- ১২০, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং (সিডব্লিউিই)– ৬০, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই)– ১৮০, মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (এমপিই), মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই)- ১২০টি আসন।

এছাড়া ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই)– ৬০, সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই)– ১২০, বিবিএ ইন টেকনোলজি ম্যানেজমেন্ট (বিটিএম)- ৬০, টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন (টিভিই), ব্যাচেলর অফ ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি টেকনোলজি (বিটিএইচটি)- ৪০। আসন সংখ্যা ৭৬২টি।

দেশের ১০ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ, তালিকা দেখুন এখানে
  • ১৯ মে ২০২৬
জনবল নিয়োগ ছাড়াই চালু হচ্ছে ৫ শিশু হাসপাতাল, অন্য প্রতিষ্ঠা…
  • ১৯ মে ২০২৬
অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই সন্তানকে হত্যার অভিযোগে বাংলাদেশি…
  • ১৯ মে ২০২৬
নেত্রকোনার পুত্রবধূ হলেন লন্ডনের কাউন্সিলর
  • ১৯ মে ২০২৬
নেইমারকে দলে রাখার কারণ জানালেন কোচ
  • ১৯ মে ২০২৬
যে ৫ খাবার গরম করে খেলেই বাড়ে লিভার ক্যান্সারের ঝুঁকি
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081