ভর্তিতে ৩০ শতাংশ ছাড় দিচ্ছে উত্তরা ইউনিভার্সিটি, শুরু আজ

২৩ নভেম্বর ২০২২, ১২:২৭ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:২৪ PM
উত্তরা ইউনিভার্সিটি

উত্তরা ইউনিভার্সিটি © সংগৃহীত

ঢাকার উত্তরায় অবস্থিত উত্তরা ইউনিভার্সিটিতে বুধবার ( ২৩ নভেম্বর) থেকে শুরু হচ্ছে ভর্তি সপ্তাহ স্প্রিং-২০২৩, যা চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। 

উত্তরা ইউনিভার্সিটির ২০ বছর পূর্তি ও চলমান স্প্রিং-২০২৩ সেমিস্টারের ভর্তি সপ্তাহ উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের সন্তান, ভাই-বোন, স্বামী-স্ত্রী, তৃতীয় লিঙ্গ, শারীরিক প্রতিবন্ধী ও আদিবাসী শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড়ে উচ্চশিক্ষার ব্যবস্থা করছে এ প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম আজিজুর রহমান বলেন, উত্তরা ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষা গ্রহণের জন্য ৩৫টি প্রোগ্রাম রয়েছে। আমাদের মোটো হচ্ছে ‘কোয়ালিটি এডুকেশন অ্যান্ড এফোর্টেবল টিউশন’। 

তিনি আরও বলেন, উত্তরা ইউনিভার্সিটির ২০ বছর পূর্তি ও চলমান স্প্রিং-২০২৩ সেমিস্টারের ভর্তি সপ্তাহ উপলক্ষে সবার জন্য অত্যন্ত কম খরচে মানসম্পন্ন  উচ্চশিক্ষার ব্যবস্থা করেছি। শারীরিক প্রতিবন্ধীরাও যাতে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত না হয় সে সুযোগ করে দিয়েছি। আমাদের প্রত্যেকের মনে রাখা উচিত এটা আমাদের সামাজিক এবং নৈতিক দায়বদ্ধতা।

আরও পড়ুন: চুয়েটের ওরিয়েন্টেশন ও ক্লাস শুরুর তারিখ ঘোষণা

ইউনিভার্সিটির ২০ বছর পূর্তি ও চলমান স্প্রিং-২০২৩ সেমিস্টারের ভর্তি সপ্তাহ উপলক্ষে সব প্রোগ্রামে সাধারণ শিক্ষার্থীদের ভর্তি ফি ৩০% ছাড়ে এবং সব প্রোগ্রামের টিউশন ফি’র ওপর ১৫-১০০% পর্যন্ত ছাড়ে ভর্তি চলছে। চার বছরের প্রোগ্রামগুলোর মধ্যে এসএসসি ও এইচএসসির ফলাফলের ওপর ১০-১০০% পর্যন্ত স্পেশাল স্কলারশিপ দেওয়া হবে। 

এ ছাড়া উত্তরা ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের পড়া চালিয়ে নেয়ার ক্ষেত্রে বিশেষ শিক্ষাঋণের ব্যবস্থা রয়েছে। উত্তরা ইউনিভার্সিটির তত্ত্বাবধানে বেসরকারি ব্যাংক, ‘ব্যাংক এশিয়া’এ শিক্ষাঋণ প্রদান করছে।

এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার
  • ১৯ এপ্রিল ২০২৬
ফেসবুকে মতপ্রকাশের জেরে তুলে নেওয়া রাষ্ট্রীয় ফ্যাসিবাদের পু…
  • ১৯ এপ্রিল ২০২৬
শেষ বৈঠকের ছবি দিয়ে আপ বাংলাদেশকে বিদায় জানালেন রাফে
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি প্রযুক্তি, শিল্প উন্নয়ন ও দক্ষত…
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬