২২ বিশ্ববিদ্যালয়ে ভর্তির কাগজপত্র দেওয়া যাবে বিকেল পর্যন্ত

১২ নভেম্বর ২০২২, ০৮:০৭ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:১৯ PM
গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের লোগো

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের লোগো © ফাইল ছবি

গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার পর মেধাতালিকা প্রকাশ ও প্রাথমিক ভর্তি প্রক্রিয়া শেষ হয়েছে। গত সোমবার (৭ নভেম্বর) থেকে শুরু হওয়া এ প্রক্রিয়া গতকাল শুক্রবার (১১ ডিসেম্বর) শেষ হয়। তবে কাগজপত্র জমা দেওয়া যাবে আজ বিকেল ৪টা পর্যন্ত।

ভর্তি শুরুর আগে গুচ্ছে টেকনিক্যাল কমিটির বিজ্ঞপ্তিতে জানানো হয়, গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রাথমিক ভর্তি প্রক্রিয়া ১২ ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে। প্রাথমিক ভর্তি প্রক্রিয়া ১১ নভেম্বর রাত ১১টা ৫৯মিনিটের মধ্যে GST ওয়েবসাইট (https://gstadmission.ac.bd/)-এর মাধ্যমে সম্পন্ন করতে হবে।

প্রত্যেক আবেদনকারী তার আবেদনকৃত প্রতিটি বিশ্ববিদ্যলয়ের প্রস্তুতকৃত মেধাক্রম ও প্রদত্ত বিভাগ পছন্দক্রম অনুযায়ী সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে একটি নির্দিষ্ট বিভাগে প্রাথমিক ভর্তির জন্য নির্বাচিত হবে। মেধাক্রম ও অন্যান্য তথ্য স্ব-স্ব বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হবে।

আরো পড়ুন: ইবিতে ভর্তি হয়েছেন সাড়ে ৫০০ শিক্ষার্থী, দ্বিতীয় মেধাতালিকা ১৫ নভেম্বর 

প্রাথমিক ভর্তির ক্ষেত্রে নিম্নের সময়সূচী অবশ্যই মানতে হবে: অনলাইনে প্রাথমিক ভর্তি ও ফি প্রদান ৭ নভেম্বর দুপুর ১২টা হতে ১১ নভেম্বর রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত। মূল কাগজপত্র জমা ৭ নভেম্বর দুপুর ১২টা হতে ১২ নভেম্বর বিকেল ৪টার মধ্যে।

এসএসসি ও এইচএসসি অথবা সমমান পরীক্ষার মূল নম্বরপত্র আবেদনকারীর প্রাথমিক ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে, অন্যথায় প্রাথমিক ভর্তি বাতিল হয়ে যাবে। মূল নম্বরপত্র দুটি আবেদনকারীর নাম ও GST রোল নম্বর লিখা একটি এ-ফোর সাইজের খামে করে জমা দিতে হবে। ভর্তি পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও অনলাইনে প্রাথমিক ভর্তি সম্পন্ন করার প্রয়োজনীয় বিবরণ যথাক্রমে GST Admission System ও Online Admission Guideline -এ দেওয়া আছে।

ময়মনসিংহে সুতার কারখানায় আগুন, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভি…
  • ১১ নভেম্বর ২০২৬
চুরি করতে গিয়ে ধরা পড়লেন জেলা অটো শ্রমিকদল সভাপতি
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাবির জহুরুল হক হলের গেটে মিলল অবিস্ফোরিত ককটেল
  • ১১ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদো…
  • ১১ নভেম্বর ২০২৬
রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক আম্মার, সদস্য সচিব আরিফ
  • ১১ নভেম্বর ২০২৬
চুয়েটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু কবে, জানালেন বিভাগীয়…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950