বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইমের দাবিতে ভর্তিচ্ছুদের আন্দোলন কমিটি

৩১ অক্টোবর ২০২২, ০৯:২০ AM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১০:৫৬ AM
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছসহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার দাবি জানিয়েছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। এজন্য আন্দোলন কমিটিও ঘোষণা করেছেন ২০২১-২২ সেশনের ভর্তিচ্ছুরা। রোববার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে মতবিনিময় সভা ও কমিটি পরিচিতি শীর্ষক সেমিনারে তাঁরা এ ঘোষণা দেন।

দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক শিক্ষার্থীবৃন্দ ব্যানারে কমিটি ঘোষণা করেন ভর্তিচ্ছুরা। নটর ডেম কলেজের শিক্ষার্থী আলভী মাহমুদকে আহ্বায়ক ও মাইলস্টোন কলেজের শিক্ষার্থী মুহাম্মদ সানিকে সদস্যসচিব করে কমিটি ঘোষণা করেছেন উপদেষ্টা মুহিদুল ইসলাম দাউদ। ৪০ সদস্যের এ কমিটি করা হয়েছে।

আরো পড়ুন: ইডেন কলেজের নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু ১ নভেম্বর

সেমিনারে আলভী মাহমুদের সভাপতিত্বে ও মুহাম্মদ সানির সঞ্চালনায় বক্তব্য দেন আইনজীবী হাসনাত কাইয়ুম, মিতু সরকার, রাফিকুজ্জামান ফরিদ, শোভন রহমান, ফাহিম আহমেদ ও অনিক রায়।

এ সময় বক্তারা বলেন, শিক্ষাকে অবারিত করার কথা বলা হচ্ছে বিশ্বে। বাংলাদেশে সেখানে শিক্ষাকে সংকুচিত করা হচ্ছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ব্যবসা বাড়ানোর জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে বাতিল করেছে দ্বিতীয়বার ভর্তির সুযোগ।

পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬
বিস্কুটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, সাতক্ষীরায় ঐতিহাসিক …
  • ২০ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস করছেন সংসদ সদস্য
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় মহাসড়ক অবরোধ
  • ২০ এপ্রিল ২০২৬
শিক্ষকতার পাশাপাশি কাজিগিরি, এমপিওভুক্ত ২৯ শিক্ষককে শোকজ
  • ২০ এপ্রিল ২০২৬