গুচ্ছে বশেমুরবিপ্রবিতে আবেদন পড়েছে ২৮ হাজার

২৯ অক্টোবর ২০২২, ০৮:৫০ AM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:০১ AM
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

২০২১-২২ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবিতে) ভর্তির জন্য ২৮ হাজার ৪৬ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন।  গত বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদনের সময়সীমা শেষ হওয়ায় এই সংখ্যা  পরিবর্তনের কোন সুযোগ থাকছেনা। 

শুক্রবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক মো. মাহবুবুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন। 

আরও পড়ুন: তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি এমদাদ, সম্পাদক ইমাম

২০২১-২২ শিক্ষাবর্ষে বশেমুরবিপ্রবিতে তিনটি ইউনিটে ভর্তি আবেদন গ্রহণ করা হচ্ছে। যার মধ্যে বিজ্ঞান, প্রকৌশল ও জীব বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিট, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিট এবং ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে শিক্ষার্থী ভর্তি করা হবে। 

বিশ্ববিদ্যালয় সূত্রমতে, এ ইউনিটে ১৮ হাজার ১০৮ জন, বি ইউনিটে ৭ হাজার ২১২ জন এবং সি ইউনিটে ২ হাজার ৭২৬ জন আবেদন করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সর্বমোট আসন সংখ্যা  ১ হাজার ৫০৫ টি।

এর আগে, গত ১৭ অক্টোবর থেকে গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে সমন্বিত ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন শুরু হয়। যার সময়সীমা ছিল ২৭ অক্টোবর পর্যন্ত।

অপরাধের বয়সসীমা ১৩ বছরে নামিয়ে আনছে সুইডেন, তৈরি হচ্ছে ‘শিশ…
  • ০২ জুন ২০২৬
বিশ্বকাপের ৪৮ দলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা, কারা থাকলেন কারা …
  • ০২ জুন ২০২৬
‘উদ্ধার না করলে যুদ্ধে পাঠাবে’ রাশিয়া থেকে টাংগাইলের ৩ যুব…
  • ০২ জুন ২০২৬
‘পে স্কেল নিয়ে ভয় থেকেই যাচ্ছে, কারণ সরকার তো এখনও কিছু বলে…
  • ০২ জুন ২০২৬
ট্রেন দুর্ঘটনায় নিহত মা ও শিশুপুত্রের পরিবারের পাশে এমপি স…
  • ০২ জুন ২০২৬
অনলাইন প্রতারণার অভিযোগে কাঠমান্ডুতে ১৫ বাংলাদেশি গ্রেপ্তার
  • ০২ জুন ২০২৬