গুচ্ছের বিশ্ববিদ্যালয়ের আবেদন শুরু আজ, জেনে নিন বিস্তারিত

১৭ অক্টোবর ২০২২, ০৮:২৯ AM
গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের লোগো

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের লোগো © ফাইল ছবি

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন প্রক্রিয়া আজ সোমবার (১৭ অক্টোবর) থেকে শুরু হচ্ছে। দুপুর ১২টা থেকে শুরু হবে এ প্রক্রিয়া। আগামী ২৭ অক্টোবর মধ্যরাত পর্যন্ত আবেদন করা যাবে। তবে ফি পরিশোধ করা যাবে ২৮ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

জানা গেছে, এবার বিশ্ববিদ্যালয়ভিত্তিক প্রতিটি ইউনিটের আবেদন ফি ৫০০ টাকা (ট্রানজেকশন ফি ব্যতিত)। যে সব বিভাগের জন্য ব্যবহারিক পরীক্ষা আবশ্যক সেই বিভাগ/বিভাগসমূহ পছন্দক্রমে অন্তর্ভূক্ত করলে প্রতিটির জন্য ব্যবহারিক পরীক্ষার ফি বাবদ ৩০০ টাকা আবেদন ফি-এর সাথে যোগ হবে।

সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত নিয়মানুসারে আবেদন ফি উল্লেখিত সময়সীমার মধ্যে অবশ্যই পরিশোধ করতে হবে। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষায় সর্বনিম্ন ৩০ নম্বর পেয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা জিএসটি ওয়েবসাইট (https://gstadmission.ac.bd)-এর মাধ্যমে কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে।

আরো পড়ুন: দুই ধাপে শেষ হবে ২২ বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া

জিএসটি ওয়েবসাইটের Apply to Individual University লিংকের মাধ্যমে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের লিংক পাওয়া যাবে যা ব্যবহার করে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যাবে। কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে আবেদনের ক্ষেত্রে লগইন-এর জন্য GST Application ID এবং GST Password ব্যবহার করতে হবে। GST Application ID/ GST Password ভুলে গেলে শুধুমাত্র GST ওয়েবসাইট থেকে তা Recover করা যাবে।

আবেদনের কোন এক পর্যায়ে আবেদনকারীর মোবাইল নম্বর OTP-এর মাধ্যমে ভেরিফাই করা হবে। কোন কারনে মোবাইল নম্বর পরিবর্তন করতে চাইলে GST ওয়েবসাইটের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্রসহ অনলাইনে আবেদনপূর্বক তা পরিবর্তন করা যাবে। GST গুচ্ছভূক্ত প্রতিটি বিশ্ববিদ্যালয়ের বিভাগসমূহ GST-এর তিনটি ইউনিট A, B, C-এ বিভক্ত। যেকোন আবেদনকারী শুধুমাত্র সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত শর্তসাপেক্ষে আবেদনযোগ্য বিভাগসমূহে আবেদন করতে পারবে।

আরো পড়ুন: গুচ্ছের যে বিষয়গুলোর জন্য ৩০০ টাকা গুনতে হবে ভর্তিচ্ছুদের

আবেদনকৃত বিভাগসমূহের পছন্দক্রম সঠিকভাবে প্রদান করতে হবে। আবেদনের সময়সীমা অতিক্রমের পর পছন্দক্রম পরিবর্তনের কোন প্রকার সুযোগ থাকবে না। ইতিমধ্যে অধিকাংশ বিশ্ববিদ্যালয় বিষয়ভিত্তিক শর্তসহ অন্যান্য বিষয় নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তি দেখা যাবে।

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের আবেদন প্রক্রিয়া আরও সহজ করা হয়েছে। আবেদনের সময় শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর অনুযায়ী বিশ্ববিদ্যালয় এবং সাবজেক্ট সাজেস্ট করা হবে। শিক্ষার্থীদের একটি নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। প্রাপ্ত নম্বর অনুযায়ী সম্ভাব্য বিশ্ববিদ্যালয় এবং সাবজেক্ট সাজেস্ট করা হবে। এটি একটি সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে।

ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীর বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ চে…
  • ৩১ জুলাই ২০২৬
মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামে আবেদন কখন করবেন, করণীয় কি …
  • ৩১ জুলাই ২০২৬
‘ফ্যামিলি কার্ডের নিয়োগ পরীক্ষায় একজন জামায়াতের প্রার্থী থা…
  • ৩১ জুলাই ২০২৬
কলাবাগানের হোস্টেলে দরজা ভেঙে নার্সিং শিক্ষার্থীর ঝুলন্ত মর…
  • ৩১ জুলাই ২০২৬
পাটওয়ারীকে ছাড়া যেখানেই যান, এনসিপির পাশে থাকবে বিএনপি: রাশ…
  • ৩১ জুলাই ২০২৬
যুক্তরাষ্ট্রে মাস্টার্স বা পিএইচডি আবেদনে কী কী ডকুমেন্টস প…
  • ৩১ জুলাই ২০২৬