প্রকৌশল গুচ্ছের ভর্তি প্রক্রিয়া শেষ পর্যায়ে, অপেক্ষা ক্লাস শুরুর

২৭ সেপ্টেম্বর ২০২২, ০৭:২২ PM
লোগো

লোগো © ফাইল ছবি

২০২১-২২ শিক্ষাবর্ষে দেশের ৩টি প্রকৌশল গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়ার সব আনুষ্ঠানিকতা প্রায় শেষ হয়েছে। ভর্তি শেষে শ্রেণি পাঠদান শুরু লক্ষ্যে তিনটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সভা আয়োজনের নির্দেশনা দিয়েছে কমিটি। একইসঙ্গে কমিটি বাকি বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রমের দিকেও নজর রেখেছে।

প্রকৌশল গুচ্ছের কেন্দ্রীয় ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, তিনটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে মূলত আরবান অ্যান্ড রিজিওনাল প্লানিং (ইউআরপি) ইঞ্জিনিয়ারিং নিয়ে এক ভাগ আর অন্যভাগে আরকিটেকচার বিভাগের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

এর মধ্যে ইউআরপি আর ইঞ্জিনিয়ারিং বিভাগে ১৫-২০টি আসন খালি রয়েছে। এগুলোতে পর্যায়ক্রমে শিক্ষার্থী ভর্তি করা হবে। আর অন্যদিকে আরকিটেকচার বিভাগে কোন আসন খালি নেই।

প্রকৌশল গুচ্ছের তিনটি বিশ্ববিদ্যালয় হলো- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)।

আরও পড়ুন: সাত কলেজের প্রথম মেধাতালিকা কাল

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও প্রকৌশল গুচ্ছ কমিটির সদস্য-সচিব অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, অত্যান্ত সুষ্ঠু ও গ্রহণযোগ্য প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। ভর্তি পরীক্ষা শেষ হওয়ার পর বিশ্ববিদ্যালয়গুলোতে ধাপে ধাপে আসন খালি থাকা সাপেক্ষে মেধাতালিকা দেয়ার মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালিত হয়েছে।

অধ্যাপক আবু ইউসুফ বলেন, চলতি বছরের ভর্তি কার্যক্রম একেবারেই শেষ পর্যায়ে রয়েছে। অল্প কিছু কাজ বাকি রয়েছে এটি শেষ হলেই শ্রেণি পাঠদান শুরু হবে। এজন্য তিনটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সভা করে বিষয়টি চূড়ান্ত করতে বলা হয়েছে। তারা শিগগিরই চূড়ান্ত করলে পরে জানিয়ে দেয়া হবে।

এর আগে গত ৬ আগস্ট প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারে চুয়েট কেন্দ্রে ‘ক’ বিভাগে আট হাজার ৭৪০ জন এবং ‘খ’ বিভাগে ৭৩৭ জন মিলিয়ে মোট ৯ হাজার ৪৭৭ জন পরীক্ষার্থী; কুয়েট কেন্দ্রে ‘ক’ বিভাগে আট হাজার ৫৫৩ জন এবং ‘খ’ বিভাগে ৮৭০ জন মিলিয়ে মোট ৯ হাজার ৪২৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন। এরপরে ১১ আগস্ট চলতি বছরের এ পরীক্ষার ফল প্রকাশিত হয়।

ইভটিজিং ও মাদকসেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকের ওপর হামলা
  • ২০ মে ২০২৬
পার্লামেন্ট বিলুপ্তির বিল পাস, বিদায়ের প্রহর গুণছেন নেতানিয়…
  • ২০ মে ২০২৬
৫.৫ ট্রিলিয়ন ডলার ছাড়াল মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভ…
  • ২০ মে ২০২৬
সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারতের বিপক্ষে আন্তর্জাতিক আদালতে আ…
  • ২০ মে ২০২৬
মাউশি ও দুদকের তদন্তে দুর্নীতিগ্রস্ত প্রমাণিত সেই অধ্যাপককে…
  • ২০ মে ২০২৬
শুধু পরীক্ষায় উত্তীর্ণ নয়, দক্ষতা-সৃজনশীলতা ও মূল্যবোধও অর…
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081