জাবিতে প্রতিবন্ধী কোটায় ভর্তির সাক্ষাৎকার ১১ অক্টোবর

২৭ সেপ্টেম্বর ২০২২, ১০:৫১ AM
ভর্তি পরীক্ষা

ভর্তি পরীক্ষা © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রতিবন্ধী কোটায় ভর্তির জন্য আবেদনকারী শিক্ষার্থীদের সাক্ষাৎকার আগামী ১১ অক্টোবর অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনস্থ কলা ও মানবিকী অনুষদের ডীন অফিসে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সচিব মো. আবু হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে এক বিজ্ঞপ্তিতেও বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১১ অক্টোবর সকাল সাড়ে ৯টা থেকে প্রতিবন্ধী কোটায় ভর্তির জন্য আবেদনকারী শিক্ষার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনস্থ কলা ও মানবিকী অনুষদের ডীন অফিসে এ সাক্ষাৎকার নেওয়া হবে। সাক্ষাৎকারে ভর্তিচ্ছুকে অবশ্যই মাস্ক পরিধান করে আসতে হবে।

উল্লেখ্য, সাক্ষাৎকারের সময় অবশ্যই এসএসসি ও এইচএসসি পরীক্ষার নম্বরপত্র, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, জেলা প্রশাসক হতে প্রতিবন্ধী কোটা প্রমাণপত্রের মূল কপি ও এক সেট ফটোকপি নিয়ে আসতে হবে।

ফিফা সভাপতি ইনফান্তিনোর জ্যেষ্ঠ উপদেষ্টা কর্ডেইরোর পদত্যাগ
  • ৩১ জুলাই ২০২৬
এনসিপির চোখ হারানো আলিফকে দেখতে চক্ষু হাসপাতালে বিরোধীদলীয় …
  • ৩১ জুলাই ২০২৬
চরফ্যাশনে পুকুরে ভাসমান অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
  • ৩১ জুলাই ২০২৬
বাংলাদেশে কোন পে স্কেলে কত শতাংশ বেতন বেড়েছিল
  • ৩১ জুলাই ২০২৬
ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে সড়কে ঝরল কলেজছাত্রের প্রাণ
  • ৩১ জুলাই ২০২৬
‎রুয়েট শিক্ষার্থীদের হেনস্থার অভিযোগে আরপি স্পেশাল বাস আটকে…
  • ৩১ জুলাই ২০২৬