খুলনা বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র দেখুন

১৭ এপ্রিল ২০২৫, ১২:২৮ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:২৩ PM
খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতক (সম্মান) ‘সি’ ইউনিটের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ‘সি’ ইউনিটের অধীনে কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান, আইন, শিক্ষা,  চারুকলা স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। চারুকলার ড্রইং পরীক্ষা দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। 

বিশ্ববিদ্যালয়টির ভর্তি পরীক্ষা এবারই প্রথম খুলনা ছাড়াও ঢাকা ও রাজশাহী কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ১০৯টি আসনের বিপরীতে অংশ নেবে ন১ লাখ ৭ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী। এ হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৯৭ পরীক্ষার্থী। 

এ পরীক্ষায় খুলনা বিশ্ববিদ্যালয়, দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়, হোপ পলিটেকনিক ইনস্টিটিউট, রেভারেন্ড পলস্ হাইস্কুল, কেসিসি উইমেন্স কলেজ ও সরকারি মহিলা কলেজ কেন্দ্রে ১৪ হাজার ৪৮০ পরীক্ষার্থী অংশ নেবেন। ঢাকায় বুয়েট কেন্দ্রে ১২ হাজার ১০৪ জন ও রাজশাহীতে রুয়েট কেন্দ্রে ৭ হাজার ৮৫৫ পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।

দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত 'ডি' ইউনিটের অধীনে ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ভর্তি পরীক্ষা শুধু খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ১৫৪ জন।

আরো পড়ুন: খুবির ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি ভর্তিচ্ছু ৯৭ জন

১৮ এপ্রিল শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত 'বি' ইউনিটের অধীনে জীববিজ্ঞান স্কুলেরর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষাটি খুলনা বিশ্ববিদ্যালয়, দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও হোপ পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে ৭ হাজার ৮৭৪ পরীক্ষার্থী অংশ নেবে। পরীক্ষাটি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১৩ হাজার ৬৮৪ জন এবং রুয়েট কেন্দ্রে ৬ হাজার ৩৮৯ পরীক্ষার্থী অংশ নেবে।

এদিন বিকেল ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত 'এ' ইউনিটের অধীনে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিকেল সাড়ে ৪টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত স্থাপত্যর ড্রইং পরীক্ষা হবে। 

খুলনা বিশ্ববিদ্যালয়, দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়, রেভারেন্ড পলস্ হাই স্কুল, হোপ পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে ১১ হাজার ১৫৬ জন পরীক্ষার্থী অংশ নেবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২১ হাজার ৫৬০ এবং রুয়েট কেন্দ্রে ৮ হাজার ৪৬৩ জন পরীক্ষার্থী অংশ নেবে।

পরীক্ষার প্রশ্নপত্র দেখুন-

ভোটের আগের দিন গাজীপুর মহাসড়কে স্বস্তি, নেই যানজট ও যাত্রী …
  • ১১ ফেব্রুয়ারি ২০২৬
সেলস অফিসার নিয়োগ দেবে স্কয়ার টয়লেট্রিজ, আবেদন এইচএসসি পাস…
  • ১১ ফেব্রুয়ারি ২০২৬
পরপর দুই বিসিএসে ক্যাডার, মাসুদ বললেন— সব কষ্টের হিসাব যেন …
  • ১১ ফেব্রুয়ারি ২০২৬
ধানের শীষ ছেড়ে অন্য প্রতীকের পক্ষে মাঠে, ছাত্রদলের দুই নেতা…
  • ১১ ফেব্রুয়ারি ২০২৬
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
  • ১১ ফেব্রুয়ারি ২০২৬
নওগাঁয় মুদিদোকানের পাশ থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার
  • ১১ ফেব্রুয়ারি ২০২৬
X
APPLY
NOW!