কুয়েট ভর্তি পরীক্ষার প্রশ্ন দেখুন এখানে

১১ জানুয়ারি ২০২৫, ০৫:৩১ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) © ফাইল ফটো

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) দীর্ঘ চার বছর পর স্বতন্ত্রভাবে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এবং মুক্তহস্ত অংকন দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে দুপুর ১টা ৪৫ মিনিট পর্যন্ত কুয়েটসহ মোট ১১টি কেন্দ্রে  সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। 

WhatsAppImage2025-01-11a 5-24-49PM

এবারের ভর্তি পরীক্ষায় মোট ২৪ হাজার ৫২৭ পরীক্ষার্থীর মধ্যে ২২ হাজার ৬৬১ পরীক্ষার্থী অংশ নেন। যা শতকরা উপস্থিতির হার ৯২ দশমিক ৩৯।  

WhatsApp Image 2025-01-11 at 5-24-49 PM (1)

কুয়েটসহ খুলনা বিশ্ববিদ্যালয়, রেভারেন্ড পল্স হাইস্কুল খুলনা ও হোপ পলিটেকনিক ইনস্টিটিউট খুলনা, বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ খুলনা, সরকারি হাজি মোহাম্মদ মহসিন কলেজ খালিশপুর খুলনা, সরকারি মহিলা কলেজ বয়রা খুলনা, সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বয়রা খুলনা, সরকারি পাইওনিয়ার মহিলা কলেজ খুলনা, সরকারি এম.এম. সিটি কলেজ খুলনা, সরকারি সুন্দরবন আদর্শ কলেজ, খুলনাতে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

WhatsApp Image 2025-01-11 at 5-24-49 PM (2)  

ভর্তি পরীক্ষা চলার সময় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ ও প্রো-ভিসি প্রফেসর ড. শেখ শরীফুল আলম ভর্তি পরীক্ষার কেন্দ্রগুলো পরিদর্শন করেন। এ সময় ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি প্রফেসর ড. মো. রফিকুল ইসলামসহ ভর্তি পরীক্ষা সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

WhatsApp Image 2025-01-11 at 5-23-50 PM

কুয়েটের ভিসি প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি ভর্তি পরীক্ষা কমিটির সদস্যরা, বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, গণমাধ্যমকর্মী, ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকরাসহ অন্যান্য কেন্দ্রগুলোর সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

WhatsApp Image 2025-01-11 at 5-23-50 PM (1)

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার মাধ্যমে সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই) বিভাগে ১২০ জন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে ১২০ জন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই) বিভাগে ১২০ জন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে ১২০ জন, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগে ৬০ জন, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট (আইইএম) বিভাগে ৬০ জন।

WhatsApp Image 2025-01-11 at 5-23-51 PM

লেদার ইঞ্জিনিয়ারিং (এলই) বিভাগে ৬০ জন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (টিই) বিভাগে ৬০ জন, আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং (ইউআরপি) বিভাগে ৬০ জন, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট (বিইসিএম) বিভাগে ৬০ জন, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং (বিএমই) বিভাগে ৩০ জন, আর্কিটেকচার (আর্ক) বিভাগে ৪০ জন, মেটেরিয়ালস্ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (এমএসই) বিভাগে ৬০ জন, এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (ইএসই) বিভাগে ৩০ জন।


WhatsApp Image 2025-01-11 at 5-23-51 PM (1)   


কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (সিএইচই) বিভাগে ৩০ জন, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (এমটিই) বিভাগে ৩০ জন এবং সংরক্ষিত (ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীদের এবং চট্টগ্রাম বিভাগের পার্বত্য জেলার অধিবাসীদের জন্য) পাঁচটি আসনসহ তিনটি অনুষদের অন্তর্গত ১৬টি বিভাগে সর্বমোট ১০৬৫ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি সংক্রান্ত সবাই তথ্যাবলি admission.kuet.ac.bd তে পাওয়া যাবে।

WhatsApp Image 2025-01-11 at 5-23-51 PM (2)

WhatsApp Image 2025-01-11 at 5-23-52 PM

ইউআইইউর সহযোগিতায় জামালপুরে ‘রোবো ফেস্ট ২০২৬’ অনুষ্ঠিত
  • ০২ নভেম্বর ২০২৬
এলপি গ্যাসে আরও একলাফ, বাড়ল ২২৩ টাকা
  • ০২ নভেম্বর ২০২৬
যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা, আটক ৪১
  • ০২ নভেম্বর ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে মাদ্রাসা শিক্ষকদের মানতে হবে…
  • ০২ নভেম্বর ২০২৬
৫ ঘণ্টা ঘুমই যথেষ্ট, চাঞ্চল্যকর তথ্য জানালেন বিজ্ঞানীরা
  • ০২ নভেম্বর ২০২৬
বাস চাপায় ময়মনসিংহ নটরডেম কলেজছাত্রের মৃত্যু, মহাসড়ক অবরোধ
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950