চলতি বছরের সংক্ষিপ্ত সিলেবাসেই ২০২৩ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষা

১২ এপ্রিল ২০২২, ১২:৪৪ PM

© প্রতীকী ছবি

চলতি বছরের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, ২০২৩ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা ২০২২ সালের জন্য পুনর্বিন্যাসকৃত সিলেবাসে হবে। আর এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষাও ২০২২ সালের জন্য ১৮০ কর্মদিবসের পুনর্বিন্যাসকৃত সিলেবাসে হবে।

তিনি আরও জানান, ২০২৩ সালের এসএসসি পরীক্ষা এপ্রিলে আর এইচএসসি পরীক্ষা জুন মাসে অনুষ্ঠিত হবে।

শিক্ষামন্ত্রী আরও জানান, এ বছরের জেএসসি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত এখনও নেয়া হয়নি।

সাধারণত, প্রতিবছর এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে আর এইচএসসি জুন মাসে নেয়া হয়।

তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
close