কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিস পরীক্ষা শুরু হচ্ছে আজ

২১ মার্চ ২০২২, ০৭:১৬ AM
কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিস পরীক্ষা আজ সোমবার থেকে শুরু হচ্ছে

কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিস পরীক্ষা আজ সোমবার থেকে শুরু হচ্ছে © ফাইল ফটো

আজ সোমবার থেকে শুরু হচ্ছে কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিস পরীক্ষা। আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ এ পরীক্ষা গ্রহণ করবে। এবার ছয়টি শিক্ষাবোর্ডের অধীনে ২৪ হাজার ৯২৯জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে বলে জানা গেছে।

ছয়টি শিক্ষা বোর্ড হলো বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশ, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ, তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশ, আযাদ দ্বীনি এদারায়ে তালীম বাংলাদেশ ও জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষা বোর্ড।

আল হাইয়াতুল উলইয়ার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ থেকে ৩১ মার্চ পর্যন্ত যথাক্রমে বুখারি শরিফ-২, মুসলিম শরিফ-১, বুখারি শরিফ-১, মুসলিম শরিফ-২, তিরমিযি শরিফ-২ ও শামায়েলে তিরমিযি, তিরমিযি শরিফ-১, আবু দাঊদ শরিফ, নাসায়ি ও ইবনে মাজাহ শরিফ, তহাবি শরিফ ও মুওয়াত্তানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে বন্ধ থাকবে।

আরো পড়ুন: প্যাটার্ন জটিলতায় যোগদান করতে না পারা শিক্ষকদের তথ্য সংগ্রহ হচ্ছে

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা দেশে পরীক্ষা নেওয়ার সুবিধার জন্য ৩৩টি জোনে ভাগ করা হয়েছে। ২৩১টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় পরীক্ষা শুরু হয়ে শেষ হবে সাড়ে ১২টায়। শুক্রবার সকাল ৮টায় পরীক্ষা শুরু হবে। আর শেষ হবে সাড়ে ১১টায়।

ভূমিকম্পের মাত্রা ৪, উৎপত্তিস্থল যে জেলায়
  • ২২ জুন ২০২৬
আসামি হিসেবে শেখ হাসিনা আসবে, বাংলাদেশের মানুষ হাসবে: আমান
  • ২২ জুন ২০২৬
আউটলেট ক্যাশিয়ার নিয়োগ দেবে জেন্টল পার্ক, আবেদন এইচএসসি পাস…
  • ২২ জুন ২০২৬
রাজধানীতে ফের ভূমিকম্প অনুভূত
  • ২২ জুন ২০২৬
৪ দিনেই ১৭ লাখ! শেষ মুহূর্তে চমক দেখালেন ডিসি সারওয়ার
  • ২২ জুন ২০২৬
উচ্চশিক্ষা শেষে চাকরির সুযোগে বড় পরিবর্তন, নতুন নীতি আনছে ন…
  • ২২ জুন ২০২৬