বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষা ২৫ জুলাই

০২ মার্চ ২০২২, ১০:২২ PM
বার কাউন্সিল লগো

বার কাউন্সিল লগো © সংগৃহীত ছবি

আগামী ২৫ জুলাই বাংলাদেশ বার কাউন্সিলের নতুন আইনজীবী হিসেবে তালিকাভুক্তির প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বুধবার (২ মার্চ) সন্ধ্যায় কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির বৈঠক শেষ অনুষ্ঠিত হয়। এতে এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।জানা যায়, মোট তিন ধাপে বার কাউন্সিলের এনরোলমেন্ট নৈর্ব্যক্তিক, লিখিত এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিন ধাপে উত্তীর্ণরাই আইনজীবী হিসেবে প্রাকটিস করতে পারেন।

আরও পড়ুন: ঢাবির ভর্তি পরীক্ষা কবে— জানা যাবে ২১ মার্চ 

উল্লেখ্য, সর্বশেষ ২০২০ সালের ফেব্রুয়ারিতে আইনজীবী অন্তর্ভুক্তির এমসিকিউ পরীক্ষা হয়। সেই বছরের ১৯ ডিসেম্বর এবং গেল বছরের ২৭ ফেব্রুয়ারি আইনজীবী অন্তর্ভুক্তির লিখিত পরীক্ষা হয়। পরে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের ফল একই বছরের ২৫ সেপ্টেম্বর ঘোষণা করে বার কাউন্সিল। এ সময় ৬ হাজারের অধিক আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।

২০২৭ সালের ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি
  • ০৫ নভেম্বর ২০২৬
জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসা…
  • ০৫ নভেম্বর ২০২৬
এমআইএসটির ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
  • ০৫ নভেম্বর ২০২৬
অধ্যক্ষের পদত্যাগের দাবিতে হোম ইকোনমিক্স কলেজে শিক্ষার্থীদে…
  • ০৫ নভেম্বর ২০২৬
ডেনমার্কের রোসকিল্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনামূল্যে স্না…
  • ০৫ নভেম্বর ২০২৬
তারেক রহমানকে নিয়ে বক্তব্য, নাহিদ ইসলামকে আইনি নোটিশ
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950