জাতীয় বিশ্ববিদ্যালয়

অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু আজ

২৯ ডিসেম্বর ২০২১, ১২:৩৪ AM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজে ২০২০ সালের অনার্স চতুর্থ বর্ষের নিয়মিত ও বিশেষ পরীক্ষা আজ বুধবার (২৯ ডিসেম্বর) থেকে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয় সাপ্তাহিক ও সরকারি ছুটি বাদে প্রতিদিন সকাল ৯টা থেকে এ পরীক্ষা শুরু হবে, শেষ হবে আগামী ৬ ফেব্রুয়ারি। পরীক্ষার যাবতীয় প্রস্তুতি এরই মধ্যে শেষ হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে  কন্ট্রোল রুম খোলা হয়েছে। জরুরি প্রয়োজনে ০২-৯২৯১০১৭/০২-৯২৯১০৩১ এবং মোবাইল নম্বর ০১৭১১৫৪৩৮৩৮ ও ০১৩১৩০৫২৩৬১ নম্বরে যোগাযোগের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

পরীক্ষা সংক্রান্ত সব তথ্য ও নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd) পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা
  • ২৩ জুন ২০২৬
শিশুকে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক অবরুদ্ধ, দোকান ভ…
  • ২৩ জুন ২০২৬
সেনেগালকে তিন গোলে হারিয়ে ২৮ বছর পর নকআউটে নরওয়ে
  • ২৩ জুন ২০২৬
গাজীপুরে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩৪ …
  • ২৩ জুন ২০২৬
ভূমিকম্পে বুয়েটের আবাসিক ভবনের ছাদ ধস
  • ২৩ জুন ২০২৬
মধ্যরাতে ছাত্রদলের দুপক্ষের পাল্টাপাল্টি হামলা, উত্তপ্ত বিএ…
  • ২৩ জুন ২০২৬