সশরীরে পরীক্ষা নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, রুটিন প্রকাশ

২৩ আগস্ট ২০২১, ১১:১৫ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

সশরীরে পরীক্ষা নিতে বেশ কয়েকটি সেশনের স্থগিত থাকা পরীক্ষার রুটিন প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আজ সোমবার (২৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বদরুজ্জামান স্বাক্ষরিত ধারাবাহিক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব পরীক্ষার কথা জানানো হয়েছে।

পরীক্ষা নিয়ন্ত্রকের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০১৮ সালের অনার্স ১ম বর্ষ (বিশেষ), ২০১৯ সালের সিএসসি তৃতীয় বর্ষ, ৬ষ্ঠ সেমিস্টার, ২০১৯ সালের সিএসসি দ্বিতীয় বর্ষ, ৪র্থ সেমিস্টার (পুরাতন সিলেবাস অনুযায়ী), ২০১৯ সালের সিএসসি দ্বিতীয় বর্ষ, ৪র্থ সেমিস্টার (নতুন সিলেবাস অনুযায়ী), ২০১৯ সালের ইসিই পার্ট-১,২য় সেমিস্টার, ২০১৯ সালের ইসিই পার্ট-৪, ৭ম সেমিস্টার, ২০১৯ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ স্থগিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার সময়সূচি, সময়কাল এবং রুটিন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। পরীক্ষা চলাকালীন সময়ে নিয়মিতভাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট পর্যবেক্ষণে রাখার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের বলা হয়েছে।

এসব পরীক্ষার আয়োজনের বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (প্রফেশনাল) মাে. শাহানুর রহমান সা’দ সোমবার রাতে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত সকল স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করে সশরীরে এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য তিনি শিক্ষার্থীদের প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

১৯তম বিজেএস প্রিলিমিনারি পরীক্ষা তিন কেন্দ্রে, সময়সূচি প্রক…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষাসহ ৩ সচিবকে সিনিয়র সচিবের পদমর্যাদা দিল সরকার
  • ১৫ অক্টোবর ২০২৬
জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
  • ১৫ অক্টোবর ২০২৬
পুরোনো কারিকুলামেই পাঠদান, চূড়ান্ত হয়নি সেন্ট্রাল ইউনিভার্স…
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবেন শেকৃবির শিক্ষক-শিক্ষার…
  • ১৫ অক্টোবর ২০২৬
হামে আক্রান্ত হয়ে সপ্তম শ্রেণির ছাত্রীর মৃত্যু
  • ১৫ অক্টোবর ২০২৬