৪৩তম বিসিএস

ভুল আবেদন, ফের সুযোগ পেলেন ৫৬ পরীক্ষার্থী

২৪ জুন ২০২১, ১১:১৮ AM
ভুল আবেদন, ফের সুযোগ পেলেন ৫৬ পরীক্ষার্থী

ভুল আবেদন, ফের সুযোগ পেলেন ৫৬ পরীক্ষার্থী © টিডিসি ফাইল ফটো

৪৩তম বিসিএস পরীক্ষায় নতুন করে আবেদনের সুযোগ পেলেন ৫৬ পরীক্ষার্থী। এই ৫৬ পরীক্ষার্থী ভুল তথ্য দিয়ে আবেদন করায় তাদের আগের আবেদন বাতিল করে নতুন করে সুযোগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুন) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৩তম বিসিএস পরীক্ষায় ৫৬ জন পরীক্ষার্থী ভুল তথ্য দিয়ে পূরণ করা আবেদনপত্র বাতিল করে পুনরায় অনলাইনে আবেদন করার সুযোগ চেয়ে কমিশন বরাবর দরখাস্ত করেছেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন ৫৬ জন পরীক্ষার্থীর আবেদনপত্র বাতিল করে পুনরায় আবেদনপত্র জমা দেওয়ার বিষয়ে অনুমতি দিয়েছে।

ভুল তথ্য দিয়ে ৪৩তম বিসিএসের ফরম পূরণ করায় গত ২০ মে এই ৫৬ জনের আবেদন বাতিল করে পুনরায় অনলাইনে আবেদনের অনুরোধ জানায় পিএসসি। এসব প্রার্থীকে আগামী ৩০ জুন (বুধবার) সন্ধ্যা ৬টার মধ্যে আবেদন করতে হবে। এ সময়ের পর কোনো প্রার্থীর আবেদন গ্রহণ করা হবে না বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে

চাটমোহর এনায়েতুল্লাহ ফাজিল মাদ্রাসার সেই ভারপ্রাপ্ত অধ্যক্ষ…
  • ২৫ জুন ২০২৬
নেইমারের ছেলেকে চিনতে না পেরে আটকাল নিরাপত্তা কর্মী, অতঃপর.…
  • ২৫ জুন ২০২৬
ইরানের বিরুদ্ধে মিত্রদের পাশে না পেয়ে হতাশ ট্রাম্প
  • ২৫ জুন ২০২৬
ঝিনাইদহে স্বামী হত্যা মামলায় পরকীয়া প্রেমিকসহ স্ত্রীর যাবজ্…
  • ২৫ জুন ২০২৬
ব্র্যাক নিয়োগ দেবে ১৬ জেলায়, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ২৫ জুন ২০২৬
জাহাঙ্গীরনগরে আর্জেন্টিনা সমর্থককে মারধর, এক ছাত্রকে সাময়িক…
  • ২৫ জুন ২০২৬