অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করে দেয়া হতে পারে জেএসসির ফল

২৬ মে ২০২১, ০৩:৪৩ PM
পরীক্ষার হলে শিক্ষার্থীরা

পরীক্ষার হলে শিক্ষার্থীরা © ফাইল ফটো

করোনা ভাইরাসের পরিস্থিতির কারণে এবছর অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও সমমান পরীক্ষার ফল শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করে  দেয়া হতে পারে।

বুধবার (২৬ মে) শিক্ষাপ্রতিষ্ঠান খোলাসহ সম সাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, চলমান পরিস্থিতির কারণে যদি পরীক্ষা নেয়ার মতো পরিবেশ না থাকে অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করে জেএসসি ও সমমান পরীক্ষার্থীদের রেজাল্ট প্রকাশ করা হতে পারে।

এদিকে সংবাদ সম্মেলনে শিক্ষপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ১২ জুন পর্যন্ত বৃদ্ধির ঘোষণা দেন শিক্ষামন্ত্রী। আর ১৩ জুন থেকে দেশের সব স্কুল-কলেজ খোলার কথা জানান তিনি। স্কুল-কলেজ খোলার ঘোষণা আসলেও বিশ্ববিদ্যালয় খোলার বিষয়টি পরে জানানো হবে বলে জানান ডা. দীপু মনি। 

খাতা চ্যালেঞ্জ করলে এখন শুধু নম্বর যোগের ভুল দেখা হবে না: শ…
  • ২৫ জুন ২০২৬
মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে স্কয়ার টয়লেট্রিজ, আবেদন …
  • ২৫ জুন ২০২৬
শেকৃবি শিক্ষার্থীর উদ্ভাবন: সেকেন্ডেই তৈরি হবে ভেটেরিনারি ড…
  • ২৫ জুন ২০২৬
পুলিশের ৬ কর্মকর্তাকে একযোগে বদলি
  • ২৫ জুন ২০২৬
গ্রামে বেড়াতে এসে নদীতে গোসল করার সময় এক পরিবারের ৩ নারীর ম…
  • ২৫ জুন ২০২৬
অসুস্থ হয়ে শ্রমিকের মৃত্যু, সড়ক অবরোধ করে বিক্ষোভ
  • ২৫ জুন ২০২৬